এগ তাওয়া মালাই মাসালার রেসিপি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০:০০ এএম

শুক্রবারের অলস দুপুরে যখন ঘরজুড়ে ভেসে আসে রোস্টের ঘ্রাণ। তখন নিশ্চয় আপনিও ভিন্ন কিছু করতে চান। তার জন্য শুধু মাছ-মাংস-ই হতে হবে এমনটা নয়। রান্নাঘরে ঢুকে তৈরি করা যায় একেবারে অন্যরকম এক পদ, এগ তাওয়া মালাই মসলা।

এই পদটা তৈরি যেমন সহজ, তেমনি স্বাদের দিক থেকেও একেবারে রেস্টুরেন্ট স্টাইল। ডিম সেদ্ধ থাকলে তো কথাই নেই, বাকি উপকরণগুলোও বেশিরভাগই হাতের কাছে। রইল রেসিপি।

ডিম দিয়েই বানিয়ে ফেলুন শাহী এই খাবার। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

সেদ্ধ ডিম ৫টি, মাঝারি সাইজের পেঁয়াজ ২টি, টমেটো ২টি, কাঁচা মরিচ ৫-৬টি, আদা ১ ইঞ্চি, ৬-৭ কোয়া রসুন, একমুঠো ধনে পাতা, একমুঠো পুদিনা পাতা, পানি প্রয়োজনমতো, তেল ৪-৫ টেবিল চামচ (দুই ভাগে), পিঙ্ক সল্ট ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, হলুদ ১/৪ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, চাট মসলা ১/২ চা-চামচ, গরম মসলা ১/২ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, যেকোনো ক্রিম ১/২ কাপ, ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, আদা, রসুন, ধনে ও পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে নিন। একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে রাখুন। তাওয়াতে তেল গরম করে সেদ্ধ ডিমগুলো হালকা করে কেটে, কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিন। ডিমগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।

এবার সেই তাওয়াতেই আবার একটু তেল দিয়ে দিন। তৈরি করা পেস্ট ঢেলে দিন আর নাড়তে থাকুন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না তেল ছাড়ে। এখন একে একে দিন সব গুঁড়া মসলা- লবণ, ধনে, হলুদ, জিরা, চাট মসলা, গরম মসলা, গোল মরিচ ও লাল মরিচ। কম আঁচে মসলা ভালোভাবে কষান।

সামান্য পানি ছিটিয়ে দিন, তারপর আঁচ বন্ধ করে দিন ক্রিম। আবার আঁচ জ্বালিয়ে নেড়েচেড়ে দিন। ঢেকে রেখে ৩-৪ মিনিট মালাই মসলা ঘন হতে দিন।

শেষ ধাপে, কেটে রাখা ডিমগুলো সাজিয়ে দিন গ্রেভির উপর। তারপর উপরে ছিটিয়ে দিন ধনে পাতা ও কাঁচা মরিচ কুচি। ঢেকে আরও ২ মিনিট রান্না করে পরিবেশন করুন।

কী দিয়ে খাবেন?

গরম রুটি, পরোটা, লাচ্ছা পরোটা বা ভাত দিয়ে খেতে পারেন মজার এই খাবারটি।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর