ছুটির দিনে বাড়িতে বানাতে পারেন কাবাব রোল, রইল রেসিপি

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:১০ পিএম

বিকেলের নাশতায় বা রাতের হালকা খিদেতে, মেটাতে পারে গরম পরোটায় মোড়া ঝাল-মসলাদার গরুর কাবাব। আর পাশে টক-ঝাল দইয়ের সস আর একটু ইমলির চাটনি, শুনলেই জিভে জল এসে যায়। তাই না? এই রকম রেস্টুরেন্টের স্বাদের স্ট্রিট ফুড আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতেই। শুধু মসলাগুলো ঠিকঠাক মেপে নিতে হবে আর রাখতে হবে খানিকটা ধৈর্য। চলুন দেখে নিই, কীভাবে বানাবেন মজাদার ‘বুটি কাবাব পরোটা রোল’।

যা যা লাগবে

দইয়ের সস (স্ট্রিট স্টাইল ফ্লেভারে) বানাতে লাগবে দই ১ কাপ, লাল মরিচ গুঁড়া দেড় চা-চামচ (স্বাদ অনুযায়ী কম-বেশি হতে পারে), ভাজা ও গুঁড়া করা জিরা ১/৪ চা-চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, পিঙ্ক সল্ট ১/৪ চা-চামচ, কাঁচা মরিচ ২টি, টাটরি (সাইট্রিক অ্যাসিড) ১/৪ চা-চামচ, রসুন ২ কোয়া এবং ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

ঝামেলা ছাড়াই বানাতে পারেন মজার এই কাবাব রোল। ছবি: ইনডিপেনডেন্ট

বিফ বুটি কাবাবের জন্য লাগবে হাড় ছাড়া গরুর মাংস (আন্ডার কাট হলে ভালো) ৫০০ গ্রাম, পিঙ্ক সল্ট ১ চা-চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা দেড় চা-চামচ (যদি আন্ডার কাট ব্যবহার করেন, তবে না দিলেও চলবে), লেবুর রস দেড় টেবিল চামচ, ফেটানো দই ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া দেড় চা-চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, তেল ১ থেকে ২ টেবিল চামচ এবং কয়লা ধোঁয়ার জন্য।

এছাড়াও পরিবেশনের জন্য লাগবে পরোটা, পেঁয়াজ কাটা রিং, ধনেপাতা কুচি এবং আলুবোখারা চাটনি।

যেভাবে বানাবেন

প্রথমে দইয়ের সস তৈরির পালা। তার জন্য একটি ব্লেন্ডারে দই, লাল মরিচ গুঁড়া, ভাজা জিরা, চিকেন পাউডার, লবণ, কাঁচা মরিচ, টাটরি, রসুন আর ধনেপাতা একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে যাবে দোকানের মতো ঝাল-টক ফ্লেভারের দইয়ের সস।

এরপর বানান বুটি কাবাব। প্রথমে মাংসে দিন লবণ, আদা-রসুন বাটা, পেঁপে বাটা ও লেবুর রস। মিশিয়ে ঢেকে রাখুন ২ ঘণ্টা। এরপর বাকি মসলা- দই, কাঁচা মরিচ বাটা, ধনে গুঁড়া, হলুদ, লাল মরিচ, জিরা, কাশ্মীরি লাল মরিচ ও গরম মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে রাখুন ৩০ মিনিট।

পরোটার ওপরে এভাবে সাজিয়ে রোল করে পরিবেশন করতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

সুতি কাঠির ওপর (যেগুলো আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখা) মাংস গেঁথে স্ক্যুয়ার তৈরি করে নিন। প্যানে তেল গরম করে স্ক্যুয়ারগুলো দিয়ে ঢেকে দিন। হালকা আঁচে ১০–১২ মিনিট ধরে রান্না করুন। মাঝে মাঝে উল্টে দিন। এরপর কয়লা জ্বালিয়ে কাবাবের ওপর ২ মিনিট ধোঁয়া দিন। স্বাদ ও গন্ধ বাড়বে অনেকখানি।

একটা গরম পরোটা নিন। তার ওপরে দিন কাবাব, পেঁয়াজ রিং, কুচানো ধনে পাতা, দইয়ের সস আর ইমলি-আলুবোখারার চাটনি। তারপর পরোটাটি রোল করে মাখনের কাগজে মুড়ে পরিবেশন করুন।

টিপস

  • কাবাব যেন না শুকিয়ে যায়, সেজন্য সবসময় ঢেকে রান্না করুন।
  • দইয়ের সসে চাইলে একটু পুদিনা পাতা দিলে বাড়তি ফ্রেশ ফ্লেভার পাওয়া যায়।
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর