ওয়াজওয়ান পোলাওয়ের রেসিপি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

কাশ্মীরের ঐতিহ্যবাহী ও রাজকীয় ভোজের নাম ‘ওয়াজওয়ান’। এটি শুধু একটি খাবার নয়, বরং কাশ্মীরি সংস্কৃতি, আতিথেয়তা এবং রন্ধনশিল্পের এক প্রতিচ্ছবি। সুগন্ধি মসলা, বাদাম, কিশমিশ আর ঘির সমন্বয়ে তৈরি এই পোলাও যেন ঘরে এনে দেয় উৎসবের ছোঁয়া। ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এই রাজকীয় খাবারটি। রইল রেসিপি।

উপকরণ

  • খাসির মিক্স বটি ৫০০ গ্রাম
  • পোলাওয়ের চাল ৫০০ গ্রাম (১ ঘণ্টা ভিজিয়ে রাখা)
  • পানি ১ লিটার
  • লবণ ১ টেবিল চামচ বা স্বাদমতো
  • আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ
  • ঘি ২ টেবিল চামচ
  • কাজুবাদাম ২ টেবিল চামচ
  • বাদাম কুচি ২ টেবিল চামচ
  • শুকনো নারকেল (চেরা) ২ টেবিল চামচ
  • কিশমিশ ২ টেবিল চামচ
  • ঘি ১/৪ কাপ
  • পেঁয়াজ (পাতলা কাটা) ১টি মাঝারি
  • মৌরী ২ টেবিল চামচ
  • লবঙ্গ ৩-৪টি
  • দারচিনি ২-৩ টুকরো
  • বড় এলাচ ২-৩টি
  • গোলমরিচ দানা ১০-১২টি
  • ছোট এলাচ ৫-৬টি
  • জিরা-আধা টেবিল চামচ
  • লবণ ১ চা-চামচ
  • পেঁয়াজ সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি হাঁড়িতে খাসির মাংস, পানি দিয়ে ফুটতে দিন। ফেনা উঠলে তুলে ফেলুন। তারপর তাতে দিন লবণ ও আদা-রসুন বাটা। ঢেকে দিন। কম আঁচে প্রায় এক ঘণ্টা রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়ে আসে। মাংসের টুকরোগুলো আলাদা করে রাখুন, স্টক ছেঁকে সংরক্ষণ করুন।

অন্য হাঁড়িতে ঘি গরম করে তাতে কাজুবাদাম, বাদাম, শুকনো নারকেল ও কিশমিশ দিয়ে হালকা সোনালি রঙ না আসা পর্যন্ত ভেজে নিন। এগুলো আলাদা করে তুলে রাখুন। আরও একবার ঘি গরম করে কাটা পেঁয়াজ দিন। মাঝারি আঁচে সোনালি রঙ না আসা পর্যন্ত ভাজুন। একটি পরিষ্কার মসলিন কাপড়ে মৌরী, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, ছোট এলাচ ও জিরা বেঁধে ছোট একটি পোটলি তৈরি করুন।

এখন হাঁড়িতে ছাঁকা মাংসের স্টক দিন, সেই সঙ্গে মসলার পোটলিটিও। ঢেকে দিন এবং ৮-১০ মিনিট কম আঁচে ফুটতে দিন। সময় হলে পোটলি তুলে ফেলুন। এবার তাতে ভেজানো চাল দিন, নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো লবণ দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না পানি কিছুটা শুকিয়ে আসে। তারপর সেদ্ধ মাংসের টুকরো দিন, আলতোভাবে মিশিয়ে নিন।

ভাজা বাদাম-কিশমিশ মিশিয়ে ঢেকে দিন। কম আঁচে আরও ৮-১০ মিনিট দমে রাখুন। শেষে ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করুন এই সুবাসিত ওয়াজওয়ান পোলাও। কাশ্মীরি মসলা, বাদাম আর ঘির গন্ধে ভরে উঠবে রান্নাঘর। গরম গরম পুলাওয়ের সঙ্গে পরিবেশন করুন রায়তা। একবেলা ভোজনেই মিলবে রাজকীয় তৃপ্তি।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর