মচমচে স্বাদের ঢেঁড়স ভাজি খেয়েছেন কখনও, রইল রেসিপি

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম

ভাতের সাথে তরকারির পাশাপাশি অনেকে ভর্তা-ভাজি খেতে পছন্দ করেন। একেবারে নরম হয়ে যাওয়ার কারণে অনেকে খেতে চান না, ঢেঁড়স ভাজি। এবার রইল ঢেঁড়স ভিন্ন পদ। মচমচে ঢেঁড়স। একটু ভিন্ন স্বাদ আনতে বাড়িতে পরতে পারেন মজার এই ঢেঁড়স। রইল রেসিপি।

উপকরণ

  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • আস্ত ধনিয়া (ভেজে গুঁড়া করা) ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • লবণ ১/২ চা-চামচ
  • চাট মসলা দেড় চা-চামচ
  • ঢেঁড়স ৩০০ গ্রাম
  • বেসন ৩ টেবিল চামচ (প্রয়োজনমতো)
  • চালের গুঁড়া ১ টেবিল চামচ
  • রান্নার তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

মচমচে ঢেঁড়স তৈরির জন্য প্রথমে একটা মসলা তৈরি করে নিতে হবে। পরবর্তীতে এই মসলা অনেক খাবারেও ব্যবহার করতে পারবেন। একটি একটি জারে লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও চাট মসলা দিয়ে ঢেকে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।

ঢেঁড়সের মাথা কেটে ফেলে দিন। তারপর লম্বা পাতলা করে কেটে নিন (জুলিয়ান কাটে)। একটি বাটিতে কাটা ঢেঁড়স নিন। এর মধ্যে প্রস্তুত করা মসলা মিশ্রণ দিন। ঢেকে ভালোভাবে ঝাঁকিয়ে মেশান। ১০ মিনিট রেখে দিন যাতে মসলা ভালোভাবে ঢেঁড়সে মিশে যায়।

এখন বেসন ও চালের গুঁড়া দিন, আবার ঢেকে ভালোভাবে ঝাঁকিয়ে মেশান। একটি কড়াইয়ে তেল গরম করুন। মাঝারি আঁচে ঢেঁড়সগুলো সোনালি ও ক্রিসপি না হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর