নববর্ষের পোশাকে থাকছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

বাংলা নববর্ষ উদযাপন মানেই বাঙালির জীবনের নিজস্ব উৎসব। এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে ফ্যাশন ইন্ডাষ্ট্রিতে দেশীয় ইতিহাস ও ঐতিহ্যকে ফ্যাশনে উদ্ভাবন করেছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। প্রতিষ্ঠার পর থেকে বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে দেশীয় সংস্কৃতিকে ফ্যাশনের সঙ্গে মিলিয়ে নতুন ধারা সৃষ্টি করেছেন ব্র্যান্ডটি।

বিশ্বরঙ সবসময়ই উৎসবের সঙ্গে দেশীয় সংস্কৃতিকে সামনে নিয়ে কাজ করে। এবারের বাংলা নববর্ষেও তার ব্যতিক্রম হয়নি। নতুন বছরের আনন্দকে আরও রঙিন করার জন্য বিশ্বরঙে আনা হয়েছে বিশেষ আয়োজন। পোশাকের নকশায় এবার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলার লোকঐতিহ্য, টেপা পুতুল এবং প্রকৃতির রঙ।

ছেলেদের পোশাকেও থাকছে নতুনত্ব। ছবি: বিশ্বরঙ

ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘বাংলার মাটির তৈরি টেপা পুতুল শুধু একটি খেলনা নয়। এটি আমাদের গ্রামীণ শিল্প, সরল জীবনধারা এবং লোকসংস্কৃতির প্রতীক। আমরা চাই, এই ঐতিহ্যকে আধুনিক ফ্যাশনের ভাষায় নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে।’

পোশাকের নকশায় ব্যবহৃত হয়েছে প্রকৃতির রঙ। যা মধ্যে রয়েছে মাটির লাল, পাতার সবুজ, আকাশের নীল এবং ফুলের কোমল আভা। কাপড়ের বুনন, মোটিফ ও অলংকরণে ফুটেছে টেপা পুতুলের সরলতা, লোকজ নকশা এবং বাংলার প্রকৃতির সৌন্দর্য। বিশ্বরঙের এই আয়োজনের শুধু নতুন পোশাক উপস্থাপন নয়, হারিয়ে যেতে বসা লোকশিল্পকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করানো।

বিশ্বরঙ বিভিন্ন মিডিয়াম ব্যবহার করে পোশাক সাজিয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ইন্ডাষ্ট্রিয়াল প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রয়ডারী, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র কৌশল। এবারের বৈশাখী কালেকশন প্রতিটি বয়সের মানুষের জন্য ভিন্ন রঙের আনন্দ নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য রয়েছে নান্দনিক পোশাক, প্রাপ্তবয়স্ক ও নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। বিশ্বরঙের শোরুমসহ অনলাইন থেকেও কেনা যাবে সকল পোশাক।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর