ঘরে আছে স্নেক প্ল্যান্ট, যত্ন নেবেন যেভাবে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

ইনডোর প্ল্যান্টের মধ্যে স্নেক প্ল্যান্ট খুবই জনপ্রিয়। নামে স্নেক প্ল্যান্ট হলেও সাপের সঙ্গে এই উদ্ভিদের কোনো সম্পর্ক নেই!

আসলে এই গাছের পাতার আকৃতি এবং হলদেটে ধারালো প্রান্ত দেখতে অনেকটা সাপের মতো। এ কারণেই গাছটিকে স্নেক প্ল্যান্ট বলা হয়।

শোভাবর্ধনের পাশাপাশি স্নেক প্ল্যান্টের বড় অবদান বাতাস বিশুদ্ধকরণে। বাতাস থেকে দূষিত পদার্থ দূর করে ঘরের বাতাস বিশুদ্ধ রাখে এই গাছ। বায়ু শোধনের জন্য বাড়ির বসার ঘর, শোবার ঘর ও রান্নাঘরে স্নেক প্ল্যান্টের টব অনায়াসে রাখা যেতে পারে।

সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় স্নেক প্ল্যান্ট রাখা যাবে না। ছবি: ফ্রিপিক

বছরের যে কোনও সময় স্নেক প্ল্যান্ট লাগানো যায়। এই গাছের পাতা থেকেও নতুন গাছ হয়।  একটি স্বাস্থ্যকর পাতা কেটে নিয়ে মাটির মিশ্রণে রাখুন। মাসখানেকের মধ্যে নতুন চারার দেখা মিলবে।

স্নেক প্ল্যান্ট পরিচর্যার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। মনে রাখতে হবে, বেশি পানি দিলে এর গোড়া পচে যেতে পারে। তাই কম পানি দিতে হবে। বসন্ত থেকে শরৎ, এ সময়ে মাটি শুকিয়ে গেলে পানি দিন। আবার শীতকালে এক থেকে দুই মাসে শুধু একবার পানি দিলেই চলবে। 

সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় স্নেক প্ল্যান্ট রাখা যাবে না। কারণ অতিরিক্ত আলো গাছের পাতা পুড়িয়ে ফেলতে পারে, যার কারণে পাতায় বাদামি দাগ দেখা যায়। সরাসরি সূর্যালোক এড়াতে গাছটিকে জানালা থেকে কয়েক ফুট দূরে রাখতে হবে।

যে পাত্র বা টবে স্নেক প্ল্যান্ট রাখা হবে, তাতে পানি নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে, সেদিকে নজর রাখতে হবে। উর্বর দোঁআশ বা বেলে-দোঁআশ মাটিতে এই গাছ ভালো হয়। চার থেকে ছয় মাস অন্তর টবের মাটিতে অল্প পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। তাছাড়া প্রতিবছর স্নেক প্ল্যান্টের টব ও মাটি বদলে দেওয়া উচিত।

শোভাবর্ধনের পাশাপাশি স্নেক প্ল্যান্টের বড় অবদান বাতাস বিশুদ্ধকরণে। ছবি: ফ্রিপিক

ধুলোবালি বা ময়লার আস্তরণ জমে গেলে স্নেক প্ল্যান্ট গাছের পাতাগুলো মলিন দেখায়। তাই মাঝেমধ্যে স্প্রেয়ার দিয়ে পানি ছিটিয়ে পাতাগুলো ধুয়ে দেওয়া যেতে পারে।

স্নেক প্ল্যান্টের পাতা কিন্তু বিষাক্ত। ফলে এই গাছের পাতা মুখে গেলে অস্বস্তি, বমিবমি ভাব থেকে শুরু করে বিষক্রিয়াও হতে পারে। বিশেষ করে, বাড়িতে ছোট শিশু এবং বিড়াল, কুকুরের মতো পোষা প্রাণি থাকলে স্নেক প্ল্যান্টের টব তাদের নাগালের বাইরে রাখাই ভালো।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর