শীতের আগেই প্রস্তুত করুন ছাদ বাগানের মাটি  

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

শীত আসি আসি করছে। কিছুদিনের মধ্যেই শখের বাগান ভরে উঠবে রঙবেরঙের শীতের ফুলে। কিন্তু মাটি তৈরির পদ্ধতি ভালো করে না জানার কারণে এতে সফল হতে পারেন না অনেকেই।

শীতকালে আমাদের ত্বকের মতো গাছেরও দরকার হয় বাড়তি যত্নের। শীত আসার আগেই তাই বাগান পরিচর্যা শুরু করে দেওয়া উচিত। 

আর এর প্রথম ধাপ হলো টবের জন্য মাটি প্রস্তুত করা। কারণ মাটি ভালো না হলে গাছের বৃদ্ধি ও ভালো ফলন পাওয়া সম্ভব নয়।

বেলে-দোঁআশ মাটি

ছাদে বাগান করার জন্য সবচেয়ে উপযোগী হলো বেলে-দোঁআশ মাটি। মাটি যদি এঁটেল বা শক্ত  হয়, তাতে বালি মাটি মেশাতে হবে। আবার মাটি যদি বালি হয়, তাহলে এঁটেল মাটি মিশিয়ে দো-আঁশ মাটিতে রূপান্তর করতে হবে। মাটি ঝুরঝুরে হলেই বুঝবেন দো-আঁশ মাটিতে পরিণত হয়েছে।  

মাটি ঝুরঝুরে হলেই বুঝবেন দো-আঁশ মাটিতে পরিণত হয়েছে। ছবি: ফ্রিপিক

জৈব সার

বাগানের টবের জন্য আরও চাই উপযুক্ত জৈব সার। টবের জন্য ভার্মিকম্পোস্ট সবচেয়ে উপযোগী জৈব সার।পাশাপাশি গোবর সার, পাতা পচা সার, কাঠ পোড়ানো ছাই, সরিষার খৈল, শাকসবজির খোসা প্রভৃতি জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। গাছের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য মাটিতে চারভাগের একভাগ জৈব সার মেশাতে হবে। চারা বা বীজ লাগানোর শুরুর দিকে ১৫ দিনে একবার; এরপরে মাসে ১ বার করে জৈব সার প্রয়োগ করা উচিত। 

গাছের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য মাটিতে চারভাগের একভাগ জৈব সার মেশাতে হবে। ছবি: ফ্রিপিক

মাটি শোধন

শীতের গাছের জন্য মাটি তৈরির সময়ই শোধনের কাজটি সেরে নেয়া যেতে পারে। এজন্য জৈব কীটনাশক বায়োডার্মা সলিড ব্যবহার করতে পারেন। এছাড়া পরিমাণমতো নিম খৈল মাটির সাথে মিশিয়ে দিলে কেঁচো, শামুক, পিঁপড়া প্রভৃতির উপদ্রব কমে যাবে। 

মনে রাখবেন, নতুন গাছ বা চারা কিনে এনেই টবে বসানো যাবে না। টবে যেন আগাছা না জন্মায় সে দিকে লক্ষ্য রাখবেন। গাছের ছেঁড়া বা আধখাওয়া পাতা ছেঁটে দিন। গাছে আগে থেকে ফুল বা কুঁড়ি থাকলে তাও কেটে দিন। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে।  

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর