যদি চান গাছভর্তি গোলাপ...

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম

ফুলের মধ্যে গোলাপের নাম একটু আলাদাভাবেই আসে। গোলাপ মূলত শীতকালীন ফুল। শীতে বাড়ির ছাদে বা ব্যালকনিতে রঙবেরঙের ফুটে থাকা গোলাপ দেখতে কে না ভালোবাসে!

তবে এমন গোলাপ পেতে যত্ন শুরু করতে হবে এখন থেকেই। রইল গোলাপের যত্ন নেওয়ার কিছু টিপস। 

আবহাওয়া: বেশি উষ্ণ কিংবা আর্দ্র কোনো আবহাওয়াই গোলাপ গাছের জন্য উপযুক্ত নয়। আমাদের দেশীয় তাপমাত্রা অনুযায়ী ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোলাপ চাষের জন্য উপযুক্ত।

সূর্যালোক: গোলাপ গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ৬ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন। টব কিংবা বাগান, গাছের অবস্থা যেখানেই হোক-সূর্যালোকের শর্তপূরণ আবশ্যক।

মাটি: অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস গোলাপের চারা রোপণের জন্য উপযুক্ত সময়। অনেকেই এঁটেল মাটি নির্বাচিত করে থাকেন গোলাপ চাষের জন্য। দোআঁশ মাটি গোলাপ চাষের জন্য ভাল। মাটিতে পিএইচের মাত্রা থাকা প্রয়োজন ৬-৭।

তবে যারা টবে সীমিত পরিসরে গোলাপ গাছের চাষ করে থাকেন তারা দোআঁশ মাটি ব্যবহার করতে না পারলেও এঁটেল মাটি সারের সঙ্গে মিশিয়ে টবে লাগাতে পারেন।

বেশি উষ্ণ কিংবা আর্দ্র কোনো আবহাওয়াই গোলাপ গাছের জন্য উপযুক্ত নয়। ছবি: ফ্রিপিক

পানি নিষ্কাশন: গোলাপ গাছের বৃদ্ধির জন্য পানি প্রয়োজন। তবে মাটিতে পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে। তাই যে টবে গাছটি লাগানো হয়েছে, তার পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া প্রয়োজন। গাছে পানি দিতে হবে মাপ বুঝে।

পোকা: আর্দ্র আবহাওয়ায় গোলাপ গাছে পোকা ধরে, ছত্রাকের আশঙ্কাও বেড়ে যায়। তাই নিয়ম করে ছত্রাকনাশক আর কীটনাশক প্রয়োগ করতে হবে। মাসে ১৫ দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করা উচিত। স্প্রে করার সবচেয়ে ভালো সময় ভোরবেলা বা সূর্যাস্তের পরে। স্প্রে করার ৭ ঘণ্টার মধ্যে বৃষ্টি হলে পুনরায় স্প্রে করতে হবে।

পাতা কালো হয়ে যাওয়া: গোলাপ গাছের আরও একটি সমস্যা হচ্ছে গাছের নানা অংশ কালো হয়ে মরে যাওয়া। এ রোগটিকে ডাইব্যাক বলে। এর প্রতিকার পেতে গাছের রোগাক্রান্ত অংশটি কেটে ফেলতে হবে।

গোলাপ গাছের যত্নে আরও যা মনে রাখতে হবে তা হলো-

  • গোলাপ গাছের ফুল শুকিয়ে গেলে তার বেশ কিছুটা নীচ থেকে ডালটি কেটে দিতে হবে। এতে নতুন শাখা গজাবে। ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে।
  • যে ডালপালায় ফুল ধরছে না, সেগুলোও নিয়ম মেনে ছেঁটে দিতে হবে।
  • গাছে ভালো ফুল পেতে গেলে নির্দিষ্ট সময় অন্তর সার প্রয়োগ করতে হবে। পাতা পচা সার এবং ইউরিয়া, ডাই-অ্যামোনিয়াম সালফেট ফুলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর