রান্নাঘরের আরশোলা তাড়ানোর সহজ ঘরোয়া উপায়

 

 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ফ্ল্যাটের ছোট রান্নাঘরে আরশোলার উপস্থিতি সত্যিই বিরক্তিকর। তাছাড়া এই ছোট্ট কিটগুলো স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। বিশেষ করে ছোট ছোট আরশোলা রান্নাঘরের খাঁজ, ড্রেন, সিঙ্ক ও আলমারির নীচে সহজেই বসবাস শুরু করে। তবে সহজ কিছু ঘরোয়া উপায়ে এগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি

আরশোলা মূলত খাবারের অবশিষ্টাংশ ও নোংরা জায়গায় আকৃষ্ট হয়। তাই প্রতিদিন রান্নাঘরকে পরিষ্কার রাখাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। সিঙ্কে রাতভর বাসন রাখা থেকে বিরত থাকুন। খোলা অবস্থায় খাবার রাখবেন না। আবর্জনার জন্য ডাস্টবিন ব্যবহার করুন, ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এবং প্রতিদিন এটি বাইরে ফেলুন। রান্নাঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখা আরশোলাকে অনেকটা দূরে রাখতে সাহায্য করবে।

বেকিং সোডা ও চিনি

আরশোলা মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়। বেকিং সোডা ও চিনি সমান পরিমাণে মিশিয়ে রান্নাঘরের সেই স্থানগুলোতে ছড়িয়ে দিন, যেখানে আরশোলার উপস্থিতি বেশি দেখা যায়। আরশোলা এটি খেলে শরীরে গ্যাস তৈরি হয়ে মারা যায়। এটি প্রাকৃতিক ও সহজতম ঘরোয়া উপায়।

তেজপাতা ও নিমপাতা

প্রাকৃতিক উপাদান হিসেবে তেজপাতা ও নিমপাতা অনেক কার্যকর। রান্নাঘরের আলমারি, সিঙ্কের নিচে বা ড্রেনে শুকনো তেজপাতা রাখুন। চাইলে নিমপাতার গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। গন্ধের কারণে আরশোলা দূরে থাকে এবং পুনরায় বাসা বাঁধে না।

বোরিক পাউডার ব্যবহার

বোরিক পাউডার আরশোলা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। বোরিক অ্যাসিড, ময়দা ও চিনি মিশিয়ে ছোট বল তৈরি করুন। যেখানে আরশোলা বেশি, সেখানে রাখুন। তবে সাবধান, শিশু বা পোষ্য যেন এগুলো খেতে না পারে। সেক্ষেত্রে মিশ্রণকে তাদের নাগালের বাইরে রাখুন।

ভিনিগার ও লেবু

আরশোলা তীব্র অ্যাসিডিক গন্ধ সহ্য করতে পারে না। ভিনিগার এবং পানি মিশিয়ে মেঝে, বেসিন কাউন্টার ও ক্যাবিনেট মুছুন। লেবুর রসও একইভাবে ব্যবহার করা যায়। এতে আরশোলা দূরে থাকে এবং পুনরায় ফিরে আসে না।

ড্রেন, ফাঁকফোকর ও গর্ত বন্ধ রাখুন

সিঙ্কের নিচের কোণ ও ফাঁকফোকর সিল করে রাখুন। ড্রেনে নিয়মিত গরম পানি বা ফিনাইল ঢালুন। প্রয়োজন হলে স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারেন।

কবে পেস্ট কন্ট্রোল প্রয়োজন?

যদি উপদ্রব বেশি হয় বা আরশোলার ডিম বা বাচ্চা দেখা দেয়, পেশাদার পেস্ট কন্ট্রোলের সাহায্য নিতে পারেন।

রাতের রুটিনেও সতর্ক থাকুন

রাতের বেলা রান্নাঘর শুকনো রাখুন। পোষ্যের খাবার খোলা অবস্থায় রাখবেন না। কার্ডবোর্ড বা অন্যান্য আবর্জনা রান্নাঘরে জমতে দেবেন না। কারণ এগুলো আরশোলার প্রজননের আদর্শ স্থান।

পরিশেষে, নিয়মিত পরিচ্ছন্নতা, প্রাকৃতিক রেপেলেন্ট ও সতর্ক অভ্যাস মেনে চললে রান্নাঘরের আরশোলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু ছোট ছোট পদক্ষেপই দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর