মধ্যপ্রাচ্যের সালালাহ বিমানবন্দরে চালু হচ্ছে নতুন সেবা

আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৩০ পিএম

ভবিষ্যতের বিমানভ্রমণ যেন একটু বেশি আরামদায়ক হয়, সেই লক্ষ্যেই এবার ওমানের সালালাহ বিমানবন্দর। তারা চালু করতে যাচ্ছে নতুন এক সুবিধা, ড্রাইভ-থ্রু চেক-ইন। যার ফলে যাত্রীরা এখন গাড়ি থেকে না নেমেই চেক-ইন করতে পারবেন। সেই সাথে সংগ্রহ করতে পারবেন বোর্ডিং পাস। এমনকি লাগেজও জমা দিতে পারবেন।

এই সেবা চালু হচ্ছে ১৫ জুলাই থেকে এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সালালাহ বিমানবন্দর এই প্রকল্পের নাম দিয়েছে ‘ট্রাভেল ইজিয়ার’। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে এই সেবা। যাত্রীরা তাদের ফ্লাইটের সময়ের ১২ ঘণ্টা আগেও এসে চেক-ইন করতে পারবেন।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সালালাহ শহরে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। সেই চাপ সামলাতেই এই নতুন সুবিধা চালু করছে কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য যাত্রা আরও ঝামেলাবিহীন ও সময় সাশ্রয়ী করতে এই অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সময়েই ওমান এয়ার প্রতিদিন সর্বোচ্চ ১২টি ফ্লাইট পরিচালনা করবে। যার ফলে পুরো মৌসুমজুড়ে ৭০ হাজারের বেশি সিট সংযোজন হবে। কম খরচের এয়ারলাইন সালামএয়ারও তাদের ফ্লাইট সংখ্যা বাড়াবে বলে জানিয়েছে।

সম্প্রতি ওএজির প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এখন বিশ্বের নবম ব্যস্ততম বিমানবন্দর। ২০২৩ সালে যেখানে ছিল সিওল ইনচিওন ও সাংহাই, সেখানে ২০২৪ সালে তা পিছিয়ে পড়েছে। অন্যদিকে সাংহাই পুডং বিমানবন্দর ২১তম স্থান থেকে এক লাফে উঠে এসেছে ১০ নম্বরে।

বিশ্বের শীর্ষ ১০ ব্যস্ততম বিমানবন্দর (২০২৪):

১. হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা (মার্কিন যুক্তরাষ্ট্র) ১০৮ মিলিয়ন যাত্রী

২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (সংযুক্ত আরব আমিরাত) ৯২.৩ মিলিয়ন

৩. ডালাস/ফোর্ট ওর্থ (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮৭.৮ মিলিয়ন

৪. হানেদা বিমানবন্দর (জাপান) ৮৫.৯ মিলিয়ন

৫. লন্ডন হিথ্রো (যুক্তরাজ্য) ৮৩.৮ মিলিয়ন

৬. ডেনভার আন্তর্জাতিক (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮২.৩ মিলিয়ন

৭. ইস্তাম্বুল বিমানবন্দর (তুরস্ক) ৮০ মিলিয়ন

৮. ও’হেয়ার আন্তর্জাতিক (মার্কিন যুক্তরাষ্ট্র) ৮০ মিলিয়ন

৯. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত) ৭৭.৮ মিলিয়ন

১০. সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর (চীন) ৭৬.৭ মিলিয়ন

বিশ্বের বিমানবন্দরগুলো যেভাবে প্রযুক্তি আর নতুন সেবা যুক্ত করছে, তাতে বোঝা যায় ভবিষ্যতের বিমানভ্রমণ হতে চলেছে আরও স্মার্ট, ঝামেলাহীন আর যাত্রীবান্ধব।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
লোডিং...

এলাকার খবর