ভিসা ছাড়াই ঘুরে আসুন ২০ দেশ

ঘুরতে যাওয়ার কথা শুনলেই মন চনমনে হয়ে ওঠে। অনেকে ছুটির দিনে বাস বা ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়েন ঘুরতে। কত মজা তাই নাহ্! এমটা যদি বিদেশের বেলায় হতো, তাহলে তো কথাই ছিলো না। ব্যাগ গুছিয়ে বিমান টিকিট কেটে নিমিষেই গন্তব্যে। শুনতে কল্পনার মতো হলেও এটা কিন্তু আপনি করতেই পারেন। শুধু বিমান টিকিট কেটেই ঘুরে আসতে পারেন বিদেশ।

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম

ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন ২০ দেশ, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। ভ্রমণের আগে-পরে কখনোই ভিসা লাগবে না। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারী ৪০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। যার মধ্যে ১৯টি দেশে যেতে নিতে হবে অন-অ্যারাইভাল ভিসা। তার জন্য সেই দেশে প্রবেশের পর বিমানবন্দর থেকে দেয়া হবে ভিসা। শুধু শ্রীলঙ্কায় যেতে নিতে হবে ই-টুরিস্ট ভিসা। আর বাকি ২০ দেশে তো ভিসাই লাগবে না।

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়াই ভুটানে যেতে পারেন। ছবি সংগৃহীত

ভিসা ছাড়া ভুটান
নৈসগিক প্রাকৃতিক পরিবেশ দেখতে চাইলে যেতে পারেন ভুটান। দেশটিতে যাওয়ার আগে বা পরে নিতে হবে না ভিসা। ভুটানের উল্লেখযোগ্য জায়গাগুলোর মধ্যে রয়েছে রাজধানী থিম্পু, পারো এবং পুনাখা। এখনের পাহাড়ি নদীগুলো আপনাকে মোহিত করবে। থিম্পুতে রয়েছে বুদ্ধ পয়েন্ট। আপনাকে মুগ্ধ করবে বিশাল বুদ্ধ মূর্তি আর পাহাড়ের দৃশ্য। আর পুনাখার ঝুলন্ত সেতু তো দেখার মতো।

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্র্যানাডাইনস। ছবি: ফেসবুক থেকে

প্রাকৃতিক সৌন্দর্যের ক্যারিবীয়র ১১ দেশ
ভ্রমণের জন্য এখানকার দ্বীপ দেশগুলো অসাধারণ। দারুণ সুন্দর সাগর সৈকত, খাবারের বিশাল আয়োজন সঙ্গে নানা উৎসবে সমৃদ্ধ দেশগুলোতে ঘুরে আসতে পারেন ভিসা ছাড়াই। ওই অঞ্চলের বাহামা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বার্বাডোজ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মনটসেরাট, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্র্যানাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোরে যেতে ভিসা লাগেনা বাংলাদেশি পাসপোর্টধারীদের। 

মাইক্রোনেশিয়ার নানা উৎসব ও সস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। ছবি: মাইক্রোনেশিয়ার সরকারি ওয়েবসাইট থেকে

ওশেনিয়ার ৫ দেশ লাগবে না ভিসা
ওশেনিয়ার পাঁচটি দেশে যেতে লাগবে না কোন ভিসা। যার মধ্যে রয়েছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউ ও সামোয়া। এই দেশেগুলো বৈচিত্র্যময় সাগরসৈকতের জন্য বিখ্যাত।

অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৫৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন। একই সময়ে নিহত হয়েছেন ১৮ জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যভান্ডার থেকে এ তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ...
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়...
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বড় বাধা বন্যপ্রাণী শিকার। উপকূলীয় অঞ্চলে সক্রিয় এই অপরাধী চক্রের একটি পূর্ণাঙ্গ তালিকা এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে গাড়ির চাপায় এক নারী (৫৮) পথচারী নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড...
লোডিং...

এলাকার খবর