বিএনপি বাংলাদেশের উন্নয়ন নয়, ধ্বংস চায়: প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

বিএনপি বাংলাদেশের উন্নয়ন নয়, ধ্বংস চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মানে উন্নয়ন, আর বিএনপি মানে ধ্বংস। ২০১৩ সাল থেকে মানুষ পোড়ানো শুরু করেছে বিএনপি। মানুষ খুন করাই বিএনপি-জামায়াতের একমাত্র গুণ। বিএনপি বাংলাদেশের উন্নয়ন চায় না, ধ্বংস চায়।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ইসরায়েলের কাছ থেকে আগুন দিয়ে মানুষ পোড়ানোর শিক্ষা নিয়েছে। তাদের চরিত্র কখনো বদলাবে না।’

বিএনপিকে বর্জন করে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলার পেছনে কারা আছে, তাদের খুঁজে বের করতে হবে।

সরকার প্রধান বলেন, ‘খুলনার জন্য প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ। ফলে দেশের পরর্বতী আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হবে খুলনা।’

এর আগে খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় পাঁচ বছর পর খুলনা সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
একটার পর একটা হামলা, একটার পর একটা বিস্ফোরণ; আর প্রতিবারই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান একের পর এক এমন সামরিক অভিযান শুরু করেছে, যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
দল থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তাঁর গাড়িচালক। বুধবার রাজধানীর পল্লবী থানায় এ মামলাটি করা হয়। এরই মধ্যে...
লোডিং...

এলাকার খবর