আমাকে বাংলাদেশের রাজনীতিতে টানার চেষ্টা হচ্ছে, আমি বিরত থাকব: মিলার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, 'সাংবাদিকেরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে টানার চেষ্টা করছেন। এই বিষয়টিকে স্বাগত জানাই। তবে আমি এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকব।' 

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক নিয়মিত ব্রিফিংয়ে করা প্রশ্নের উত্তরে একথা বলেন ম্যাথিউ মিলার। 

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। বিরোধী দলের অধিকাংশ নেতা কারাগারে থাকায় সংলাপ কীভাবে হবে? সরকারের দমন–পীড়নের মধ্যে বিরোধী দলের কে এই চিঠি গ্রহণ করলেন? এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মন্তব্য কী? এমন পরিস্থিতিতে কীভাবে সংলাপ সম্ভব?

এর উত্তরেই ম্যাথিউ মিলার নিজের অবস্থান পরিস্কার করেন। বলেন, 'বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে।'

ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, গাজার মতো আরেকটি উত্তপ্ত স্থান বাংলাদেশ ও ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে খুব শিগগিরই বাংলাদেশ ও ঢাকা গাজা উপত্যকায় পরিণত হবে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, যেখানকার ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ গণতন্ত্রসহ অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখা শুরু করলে বাংলাদেশের নাগরিকেরা খুব আশাবাদী হয়ে ওঠে। আওয়ামী লীগ ছাড়া সব প্রধান রাজনৈতিক দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে কাজ করছে। মার্কিন সরকার কেন ভারতের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করে?

এর জবাবে মিলার বলেন, 'আমি অনেকবার যা বলেছি, তা-ই বলতে চাই। আর তা হলো, তাঁর দেশ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে। তারা মনে করেন, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত।'

ম্যাথিউ মিলার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি পুনর্ব্যক্ত করে ব্রিফিংয়ে বলেন, 'আমি বহুবার বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার—সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী এবং সুশীল সমাজের।' 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন উজরা জেয়া।

এ ছাড়া গত ৬ জুন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর