বদলি–নিয়োগে লাগবে ইসির আগাম অনুমতি: ইসি সচিব 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় এখন থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারিদের বদলি বা নিয়োগ করতে নির্বাচন কমিশনের (ইসি) আগাম অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। একই সঙ্গে ১৮ ডিসেম্বরের আগে কেউ নির্বাচনী প্রচার চালাতে পারবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার থেকেই এ নিয়ম কার্যকর হচ্ছে।

ইসি সচিব বলেন, ‘আজকে থেকে বদলি নিয়োগের ক্ষেত্রে আগে থেকেই ইসির অনুমতি লাগবে। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই তাদের পদত্যাগ করতে হবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত নির্বাচনের প্রচারণা চালানো যাবে। এর আগে কেউ ভোটের প্রচারণা চালাতে পারবে না।’

গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

দেশের শাসক দল আওয়ামী লীগের পক্ষ থেকে তফসিল ঘোষণাকে স্বাগত জানানো হলেও বিএনপি ও তাদের মিত্ররা এটি প্রত্যাখান করেছে। 

এমন এক সময় নির্বাচনের তারিখ ঘোষণা হল যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাই কারাগারে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশে সহিংসতার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। বিএনপির যে নেতারা বাইরে আছেন তারাও খুব একটা প্রকাশ্যে আসছেন না। ২৮ অক্টোবরের পর থেকে সারা দেশে ধারাবাহিকভাবেই হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি।

নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আনতে আওয়ামী লীগের ওপর চাপ আছে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দুই দলকে সংলাপে আনতে নানা তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠিও দিয়েছে আমেরিকা সরকার। অবশ্য বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন ক্ষমতাশীন দলের নেতারা।

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আগামী নভেম্বরে। প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন পর্ব শুরু হবে। সাতটি ধাপে স্থানীয় সরকার...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর