আজ সংবর্ধনা দেওয়া হবে এমভি আবদুল্লাহর নাবিকদের

আপডেট : ১৪ মে ২০২৪, ১০:৫৬ এএম

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর গতকাল সোমবার বাংলাদেশে পৌঁছেছে জাহাজ এমভি আবদুল্লাহ। কুতুবদিয়ায় নোঙর করা জাহাজটি থেকে পণ্য খালাস করা হচ্ছে। আর জাহাজের নাবিকদের আজ মঙ্গলবার বিকেলে নেওয়া হবে চট্টগ্রাম বন্দরে। সেখানে তাঁদের দেওয়া হবে সংবর্ধনা। 

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সোমবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২৩ নাবিককে মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরের এনসিটি -১-এ (নিউমুরিং কন্টেনার টার্মিনাল) আনা হবে। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর তাঁরা স্বজনদের কাছে ফিরবেন।’

জাহাজটির মালিক পক্ষ এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম গতকাল সোমবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘জাহান মণি–৩ নামের একটি লাইটারেজ বা ছোট জাহাজে ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রাম আনা হবে।’

১৩ বছর আগে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া আরেক জাহাজ ‘এমভি জাহান মণি’র নামেই নামকরণ করা হয়েছে লাইটারেজ জাহজটির। মেহেরুল করিম বলেন, ‘জাহান মণি আমাদের আবেগের নাম। তাই লাইটারেজ জাহাজটার নাম ‘জাহান মণি–৩’ রাখা হয়েছে। ওই আবেগের নামের জাহাজে করেই নাবিকদের চট্টগ্রাম আনা হচ্ছে। ‘জাহান মণি–৩’ মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪ টার মধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়বে।’

জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘আমরা সোমবার সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় নোঙর করেছি। ২৩ নাবিক সুস্থ আছে। কুতুবদিয়ায় সাড়ে ১০ হাজার টন চুনা পাথর খালাস করা হবে। এরপর ১৫ মে রাতে বা ১৬ মে সকালে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম আসবে।’

‘এমভি আবদুল্লাহ’ জাহাজটিতে ৫৬ হাজার ৩৯১ টন চুনাপাথর রয়েছে। এতে জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশের দৈর্ঘ্য) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার, যা ৪তলার সমান। ফলে বন্দর জেটিতে এটি ভেড়ানো সম্ভব হবে না। তাই কিছু পণ্য খালাস হওয়ায় ড্রাফট কমে যাবে। এতে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে।’ যোগ করেন ক্যাপ্টেন।

এরআগে, গত পয়লা মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি বিরামহীন ১২ দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। আগে জাহাজটির গতিবেগ ঘণ্টায় ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল থাকলেও বাংলাদেশে প্রবেশের পর জোয়ার অনুকূলে থাকায় গতি ২ নটিক্যাল মাইল বাড়িয়ে ১২ দশমিক ১ করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগে সন্ধ্যা ৬ টায় এমভি আব্দুল্লাহ কুতুবদিয়া নোঙর করতে সক্ষম হয়।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। এরপর গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর জাহাজটি বাংলাদেশে পৌঁছাল।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর