এমভি আবদুল্লাহর নাবিকরা জাহান মনিতে করে চট্টগ্রামে ফিরবে আজ

আপডেট : ১৪ মে ২০২৪, ০১:৩২ এএম

সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক আজ মঙ্গলবার কক্সবাজারের কুতুবদিয়ায় থেকে চট্টগ্রামে ফিরবে। তাঁদের ১৩ বছর আগে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া আরেক জাহাজ ‘এমভি জাহান মণি’র নামে নামকরণকৃত ছোট জাহাজ ‘জাহান মণি–৩’ এ করে চট্টগ্রামে আনা হবে।

জাহাজটির মালিক পক্ষ এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম গতকাল সোমবার রাতে ইনডিপেনডেন্টকে বলেন, ‘জাহান মণি–৩ নামের একটি লাইটারেজ বা ছোট জাহাজে ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রাম আনা হবে।’

মেহেরুল করিম আরও বলেন, ‘জাহান মণি আমাদের আবেগের নাম। তাই লাইটারেজ জাহাজটার নাম ‘জাহান মণি–৩’ রাখা হয়েছে। ওই আবেগের নামের জাহাজে করেই নাবিকদের চট্টগ্রাম আনা হচ্ছে। ‘জাহান মণি–৩’ মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪ টার মধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়বে।’

১৩ বছর আগে এমভি জাহান মনি নামে একই কোম্পানির একটি জাহাজ সোমালি জলদুস্যুরা জিম্মি করেছিল। ৩ মাস পর সেটি জিম্মি দশা থেকে মুক্ত হয়। নাবিকরাও অক্ষত ফেরে।

২ মাসেরও বেশি সময় পর সোমবার দেশে ফেরে ‘এমভি আবদুল্লাহ’। এদিন বিকেলে ২৩ নাবিকসহ কুতুবদিয়ায় পৌঁছায় জাহাজটি। পরে সন্ধ্যা ৬টায় সেখানে নোঙর করে। জোয়ার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই কুতুবদিয়া পৌঁছায় ‘এমভি আবদুল্লাহ’।

জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘আমরা সোমবার সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় নোঙর করেছি। ২৩ নাবিক সুস্থ আছে। কুতুবদিয়ায় সাড়ে ১০ হাজার টন চুনা পাথর খালাস করা হবে। এরপর ১৫ মে রাতে বা ১৬ মে সকালে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম আসবে। কুতুবদিয়ায় ‘এমভি আবদুল্লাহ’র অদূরে নোঙর করা আছে ১৩ বছর আগে ছিনতাই হওয়া এমভি জাহান মনি। ধারণা করা হচ্ছে, কিছু পণ্য দুই জাহানমনিতে খালাস করা হবে।’

‘এমভি আবদুল্লাহ’ জাহাজটিতে ৫৬ হাজার ৩৯১ টন চুনাপাথর রয়েছে। এতে জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশের দৈর্ঘ্য) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার, যা ৪তলার সমান। ফলে বন্দর জেটিতে এটি ভেড়ানো সম্ভব হবে না। তাই কিছু পণ্য খালাস হওয়ায় ড্রাফট কমে যাবে। এতে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে।’ যোগ করেন ক্যাপ্টেন।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সোমবার রাতে বলেন, ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি-১ এ আনা হবে। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে।’

এরআগে, গত পয়লা মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি বিরামহীন ১২ দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। আগে জাহাজটির গতিবেগ ঘণ্টায় ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল থাকলেও বাংলাদেশে প্রবেশের পর জোয়ার অনুকূলে থাকায় গতি ২ নটিক্যাল মাইল বাড়িয়ে ১২ দশমিক ১ করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগে সন্ধ্যা ৬ টায় এমভি আব্দুল্লাহ কুতুবদিয়া নোঙর করতে সক্ষম হয়।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। এরপর গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর জাহাজটি বাংলাদেশে পৌঁছাল।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল কারখানায় দুর্ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ দুর্ঘটনার তদন্ত...
বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সোসাইটির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর