কোটা সংস্কার আন্দোলন: শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৪৭ পিএম

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের একদফা দাবিসহ দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে আসে তাঁরা।

শাহবাগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ বিকেলের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী, আজ বিকেল ৪টায় সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা।

জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করে সরকারি চাকরির সব গ্রেডে ৫ শতাংশ কোটা রেখে বাকি কোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, আজ বিকেলে বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে। ৫টার দিকে শুরু হওয়া একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে শাহবাগ মোড়ে আসে। তাঁরা নানা স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ।

এর আগে পুলিশের বাধা ও হামলার মধ্যেই গতকাল বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগসহ সারা দেশে কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দেশের কোথাও কোথাও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামে শিক্ষার্থীদের লাঠিপেটা এবং কুমিল্লায় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে দশের অধিক শিক্ষার্থী আহতও হয়। 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সড়ক ও রেল আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাঁদের অবরোধে চরম ভোগান্তিতে পোহাচ্ছে সাধারণ মানুষ।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা করে। এতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং ১০ শতাংশ জেলা কোটা বাতিল বলে ঘোষণা করা হয়।

পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাতজন হাইকোর্টে একটি রিট দায়ের করে। ওই রিটের শুনানি শেষে গত ৫ জুন সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে সরকারি চাকরিতে আবারও কোটা ফিরে আসে।

বিষয়টি আপিলে গেলে গত ৯ জুন হাইকোর্টের রায় বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ৪ জুলাই আপিল বেঞ্চ জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলাটির শুনানি শুরু হবে।

গতকাল আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত তাঁরা মানবে না। একই সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আবারও 'ব্লকেড' কর্মসূচি ঘোষণা করা হয়।

এরমধ্যে গতকাল শিক্ষার্থীদের সড়ক ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে জনদুর্ভোগ তৈরি হলে আন্দোলনকারীদের বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিতও দেন তিনি। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করেই এদিন সড়কে নামে শিক্ষার্থীরা। 

 

 

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট...
জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শের ৮২টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। ব্যর্থ কোম্পানির সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ ও খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
খেলার মাঠে যখন চলছে ফুটবলের লড়াই, ঠিক তখনই মাঠের বাইরে অনলাইন দুনিয়া মেতেছে কোটি কোটি টাকার এক ভয়ঙ্কর খেলায়। এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টই নয়, এটি রূপ নিয়েছে...
৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যৌথ অভিযানে সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর