নির্বাচন কমিশন গঠন

১৫ কার্যদিবসের মধ্যে নাম সুপারিশ করবে সার্চ কমিটি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

সৎ, যোগ্য ও নির্ভীক লোককে নিয়ে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করবে সার্চ কমিটি। তারা ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব বা সুপারিশ করবেন। এরপর নির্বাচন কমিশন গঠনের তারিখ ঠিক করবেন রাষ্ট্রপতি। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ।

প্রধান নির্বাচন কমিশনার ও পাঁচ নির্বাচন কমিশনার পদে প্রার্থী সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। সেখানে সার্চ কমিটির কর্মপদ্ধতিও ঠিক করা হবে। অন্যান্য কাজ কীভাবে সম্পাদন করা হবে, সেটিও নির্ধারণ করা হবে এ বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও জানান সচিব।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ইসি গঠনে এই সার্চ কমিটির সভাপতি করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। এ ছাড়া সদস্য করা হয় আরও পাঁচজনকে। এর মধ্যে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

দুই বিচারপতি ছাড়া সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা আহমিদা বেগম।

এর আগে সার্চ কমিটি পুনর্গঠনের জন্য দুই বিচারপতির নাম প্রস্তাব করা হয় সম্প্রতি। কমিটির সভাপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নামও প্রস্তাব করা হয় তখন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে ৬ সদস্যের সার্চ কমিটির বিধান রয়েছে। 

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন শপথ নিয়েছিল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁও সফরে থাকা রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোন সংঘাত নয়, তিনি চান দেশে সমঝোতার রাজনীতি হোক। আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। 
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ রোববার দুপুর ১টার দিকে পৌঁছান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর