বাংলাদেশের পণ্যবাহী ৩ জাহাজ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো জাহাজ তিনটি নিয়ে যায় গোষ্ঠীটি। 

শনিবার বিকাল পর্যন্ত জাহাজগুলো আরাকান আর্মির হেফাজতেই রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক(অপারেশন) লে.কর্নেল জসিম উদ্দিন। 

লে.কর্নেল জসিম উদ্দিন বলেন, ‘তল্লাশির নাম করে তারা জাহাজ তিনটি নিয়ে আটকে রাখে। এসব জাহাজে করে মিয়ানমার থেকে বৈধভাবে আমদানি করা নানা ভোগ্যপণ্য ছিল। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

স্থানীয়রা জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে পণ্যবাহী কোনো জাহাজ মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ গত ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। 

আটকে রাখা ইয়াঙ্গুন থেকে তিনটি জাহাজে আচার, শুঁটকি, সুপারিসহ ৩০ হাজার বস্তার বেশি পণ্য নিয়ে আসছিল। 

বন্দর কর্তৃপক্ষ বলছে, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার কথা ছিল বৃহস্পতিবার। 

স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘মূলত আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে।’

মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। তাঁরা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর