হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এ বছর প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সৌদি সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন-হাব। দেশে ফেরা হাজীরা, এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারি হিসেবে, রোববার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী।

কেউ একমাস আবার কেউ ৪৫ দিন, প্রিয়জন ছেড়ে বের হয়েছিলেন হজযাত্রায়। উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়া আর পবিত্র কাবা তাওয়াফে ছিল ক্ষমার ফরিয়াদ।

ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে জানালেন অভিজ্ঞতা। ছিল না ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ।   

হজ পালনের সময় তারা নিজের পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মার শান্তির কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

এজেন্সিদের সংগঠন হাব বলছে, ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার ৬ হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সৌদি আরব পর্ব এবং বাংলাদেশ পর্ব অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজযাত্রী হজ পালন করতে গেছেন। এটি আমাদের জন্য মাইলফলক। সৌদি আরব থেকেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম স্থান অধিকার অর্জন করেছে।’

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হজ ব্যবস্থাপনা সুন্দর করার চেষ্টা করেছি। এ বছর হজের জন্য কোনো কান্নাকাটি নাই, কোনো মারামারি নাই, টিকেটের কোনো অভাব হয়নি।’  

গতবছরের চেয়ে এবার মৃত্যু হয়েছে কম হজযাত্রীর। ১৫ জুন পর্যন্ত দুই নারীসহ মৃত্যু হয়েছে ২৭ জনের। নিখোঁজ একজন। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩০ হাজী।

গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকটগুলোও ভাষণে সমানভাবে তুলে ধরেছেন তিনি।...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর