জলবায়ু সংক্রান্ত আইসিজের রায় বৈশ্বিক নীতি পরিবর্তনে সাহস যোগাবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায় বৈশ্বিক নীতি পরিবর্তনে সাহস যোগাবে’। শনিবার পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা’ বিষয়ে আইসিজের উপদেশমূলক মতামত নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের রায় বৈশ্বিক জলবায়ু নীতি পরিবর্তনে নৈতিক সাহস যোগাবে। এটি বড় বড় রাষ্ট্রের নীতিনির্ধারণে চাপ সৃষ্টি করবে। এ চাপ বিবেচনায় নিয়ে রাষ্ট্রগুলোকে নীতিমালায় পরিবর্তন আনতেই হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করার সুযোগ বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য আশার আলো।’

এ বিষয়ে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘জাতিসংঘের এই সিদ্ধান্তে জলবায়ু ক্ষতি করে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে– এমন রাষ্ট্রগুলোকে ক্ষতিপূরণ দিতে নৈতিকভাবে বাধ্যবাধকতার বিষয়ে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। এর জন্য দরকার ক্ষতিগ্রস্ত দেশের শক্তিশালী জোট।’

রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে ক্ষতিকর কোনো উন্নয়ন করা যাবে না। সেই সাথে জলবায়ু ক্ষতিগ্রস্তদের অভিযোজন প্রক্রিয়া আরও শক্তিশালী করতে হবে। জলবায়ু তহবিলে দেশের নদী ভাঙার কবলে থাকা মানুষদের পুনর্বাসন অগ্রাধিকারসহ গুরুত্ব দিতে হবে। প্রকৃতিনির্ভর সংরক্ষণে জোর দিতে হবে। এনজিও এবং সরকার একসাথে কাজ করলে জলবায়ু সমস্যাগুলো সহনীয় সমাধান করা সম্ভব।’

আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়কটি বিষয় নিয়ে বিশ্বনেতাদের সামনে তুলে ধরার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা।

কক্সবাজারে অবৈধ মিলে পাওয়া গেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হিসেবে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া চালের বস্তা। বিতরণ করা চাল রোহিঙ্গাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে মজুত ও প্যাকেটজাত...
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর