৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্যোগ সরকারের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিক পক্ষের গাফিলতি এবং দীর্ঘ দিন বিদেশে অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত, গাজীপুর এবং প্রথম ও তৃতীয় শ্রম আদালত, ঢাকা দায়ের করা মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে আমরা তাদের প্রতি কঠোর হব। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাগুলো চলমান রয়েছে। অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।’

কারখানা মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে রেড নোটিস জারি করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রেড নোটিস জারির অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। 

এ বিষয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী বলেন, ‘কারখানার মালিকদের দ্বারা শ্রমিকদের ন্যায্য অধিকার সম্পর্কে অসহযোগী বা অবহেলাযুক্ত আচরণ সহ্য করা হবে না। এই ধরনের কার্যকলাপের জন্য পরিণতি হতে হবে। আমি শ্রম উপদেষ্টার দৃঢ় পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানাই।’

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন,...
পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এ কথা জানান।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একদিকে চলছে সমঝোতার কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে বাড়ছে নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা। হরমুজ প্রণালি খুলে দেয়া, আলোচনার শর্ত থেকে শুরু করে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি, সব...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র।
রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে দীর্ঘ দিন বেচাকেনায় মন্দা চলছে। সম্প্রতি কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় ভয় ধরেছে মালিক সমিতির। তারা বলছেন, দোকান ভাড়া, সার্ভিস চার্জ, কর্মীদের বেতন ও...
এলডিসি উত্তরণের সময় বাড়ানোই যথেষ্ট নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মিডিয়া সংলাপে বলা হয়, এলডিসি উত্তরণে প্রয়োজন রাজনৈতিক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর