জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ৬ দিনের রিমান্ডে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

অন্তর্বর্তী সরকার উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামুনুর রশীদকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পরিদর্শক মো. আখতার মোর্শেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী রিমান্ডে স্বীকার করেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি নির্দিষ্ট দেশের গোয়েন্দা হিসেবে বাংলাদেশে আসেন তিনি। এসময় কাজী মামুনুর রশীদ তার আবাসন ব্যবস্থাসহ যাবতীয় আর্থিক সহযোগিতা করেন।

এই পরিকল্পনায় জড়িতদের চিহ্নিত করতে মামুনুর রশীদকে পুলিশী জিজ্ঞাসাবাদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে অভিযোগ অস্বীকার করে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে, রোববার রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর