নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে দেশ-বিদেশে এমন কোনো শক্তি নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশি-বিদেশি কোনো শক্তিই আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের মানুষ একটি স্বাধীন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন দেখবে।

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে, এমন কোনো শক্তি দেশ-বিদেশে নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক অনুষ্ঠানে অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের একটি-দুইটি ককটেল বা দেশি-বিদেশি এমন কোনো শক্তি নাই যে নির্বাচনকে বানচাল করতে পারে। বাংলাদেশের মানুষ একটি ফ্রি ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন দেখবে। নির্বাচন উৎসবমুখর হবে।’ 

শফিকুল আলম বলেন, ‘১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ভায়োলেন্স অ্যাক্টিভিটি (নাশকতা) করার চেষ্টা করছে। আমাদের পুলিশ সতর্ক আছে এবং তারা অ্যাকশনে যাচ্ছে। এ পর্যন্ত ৭টি বাসে আগুন দিয়েছে। আমরা ধারণা করছি, এটা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের লোকেরা করছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘ময়মনসিংহে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন ঘুমন্ত চালক নিহত হয়েছেন, বাসে আগুন দেওয়ার কারণে। এসব প্রত্যেকটি ঘটনাই পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এগুলোর আলামত দেখে বুঝতে পারছি এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছে, কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে। কেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।’

কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জালিয়াতির অভিযোগে...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর