২০০৮ সালে শেখ হাসিনা নির্বাচন করতে পারতেন না, কেন বললেন দুদক চেয়ারম্যান 

সম্পদ বিবরণী যাচাই করা হলে ২০০৮ সালে শেখ হাসিনা নির্বাচন করতে পারতেন না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

সম্পদ বিবরণী যাচাই করা হলে ২০০৮ সালে শেখ হাসিনা নির্বাচন করতে পারতেন না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এ সময় দুদক চেয়ারম্যান বলেন বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হলে তাঁর মনোনয়ন বাতিল হতো। তিনি নির্বাচন করতে পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না।’

দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘আমরা নিজেরা খারাপ লোককে নির্বাচিত করি, চাঁদাবাজকে ভোট দিই–এর ফল পুরো জাতিকে ভোগ করতে হয়। আমাদের প্রতিষ্ঠান বহু আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এখন রক্ষা করতে হবে।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন এবং বাকি অংশ গোপন রাখেন। এ ধরনের তথ্য গোপন করার প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করছি।

গণশুনানিতে ৩৪টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৮১টি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যাখ্যা নেন দুদক চেয়ারম্যান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশও দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। গণশুনানির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে।...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি।...
সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর