নতুন সরকারের শপথের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত নয় ইসি

নতুন সরকারের শপথ কবে হবে সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের বিধানও তুলে ধরেন তিনি।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

কবে শপথ পড়ানো হবে সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) অফিসিয়ালি এখনো অবগত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার বিকেলে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শপথের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণের ফলাফলের ৩ দিনের ভেতর স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ না পড়ালে প্রধান নির্বাচন কমিশনারের চতুর্থ দিনে শপথ পড়ানোর বিধান রয়েছে। কবে কখন শপথ পড়ানো হবে সেটি ইসি এখনো অফিসিয়ালি অবগত নয়।’

গেজেট তড়িঘড়ি করে প্রকাশ হয়নি জানিয়ে ইসি বলেন, ‘আইনের ভেতর থেকেই নিয়ম অনুযায়ী যথাসময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। আরও আগে প্রকাশ করা গেলে ভালো হতো। দক্ষ মানুষেরাই ভোট গণনা করেছেন।’ 

ইসি আনোয়ারুল আরও বলেন, ‘নির্বাচন সফলভাবেই শেষ করেছে কমিশন। তবে প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। সবাই সমন্বিতভাবে চেষ্টা করলে সবসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা।’

শেরপুর–৩ আসনের নির্বাচন বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘শেরপুর–৩ আসনের নির্বাচন নিয়ে এখনো নির্বাচন কমিশন  সিদ্ধান্ত নেয়নি। তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিলে জানতে পারবেন।’

 

 

 

 

 

 

 

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানি শেষে আজ রায়ের এই...
সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিতে থাকবে না বিরোধীদলীয় জোট। তারা চাইছে সংবিধান সংস্কার। দলটি এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে।
‘জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪/১৮/২৪ সালে জাতি দেখেছে।’–আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি...
এরপর তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা নিরসনে দলটির কাছে ব্যাখ্যা দাবি করে প্রশ্ন তুলেছেন—তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে শাসন ক্ষমতায় যেতে চায়,...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর