যে কারণে হাদি হত্যার আসামিদের দিল্লিতে নেওয়া হলো

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে দিল্লিতে নেওয়া হয়েছে। সেখানে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হেফাজতে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। 

হাদি হত্যায় অভিযুক্ত এই দুজনকে সোমবার রাতেই কলকাতা থেকে বিমানে করে দিল্লিতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আজ মঙ্গলবার ফয়সাল ও আলমগীরকে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি- এনআইএ'র বিশেষ আদালতে তোলার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ২২ মার্চ (রোববার) পুলিশ হেফাজতে ১৪ দিনের রিমান্ড শেষে তাদেরকে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। সেদিনই ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। 

এরপর ২৩ মার্চ এনআইএ'র তরফে আদালতে নতুন করে পিটিশন জমা দিয়ে জানানো হয় যে, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা শঙ্কা থাকায় তারা সেখানে জিজ্ঞাসাবাদ করতে চাইছে না। এই প্রেক্ষাপটে বিচারক ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন এবং সেদিন (সোমবার) রাতেই তাদেরকে দিল্লিতে নিয়ে যায় এনআইএ।

উল্লেখ্য, রোববার ফয়সাল ও আলমগীরকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক নিশান মজুমদার তাদেরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই সময়ে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) জেলে গিয়ে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আদালতে তাদের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে Unlawful Activities (Prevention) Act-এর ১৬ ও ১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই দুটো ধারায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সহায়তা বা প্ররোচনার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে কমপক্ষে ৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

এদিকে, গত রোববার বিধাননগর আদালতে তোলার আগে আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল করিম জানান, হাদি হত্যার সাথে তিনি জড়িত নন। তাকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স জানিয়েছিল যে, গ্রেপ্তারের পর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ফয়সাল ও আলমগীর।

এর আগে গত ৭ ও ৮ মার্চ পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে ফয়সাল করিম ও আলমগীর শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এদিকে, ফয়সাল ও আলমগীরকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শনিবার (২১ মার্চ) ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের একটি আদালত। তাকে গত ১৪ মার্চ শান্তিপুর থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ স্বীকার করে যে, টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপার করতেন তিনি। একইভাবে হাদি হত্যায় অভিযুক্ত ব্যক্তিদেরও ভারতে অনুপ্রবেশে সহায়তা করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর