প্রযুক্তির শক্তিতে সক্ষম এই প্রজন্ম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী: ড. ইউনূস

‘আমরা—বয়স্ক প্রজন্ম—ভুল ধরনের একটি সভ্যতা তৈরি করেছি, যা পরিবেশ ও পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই তরুণদের তাদের শক্তি ও কল্পনাশক্তি ব্যবহার করে দ্রুত নতুনভাবে বিশ্বকে পুনর্গঠন করতে হবে, যাতে এই ধ্বংসের পথ থেকে ফিরে আসা যায়।’

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার জাপানের টোকিওর বেল স্যাল জিমবোচোতে ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ আয়োজিত ‘নেক্সট জেনারেশন এশিয়া পিস বিল্ডিং ফোরাম’-এ তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এতে তিনি বলেন, প্রযুক্তির শক্তিতে সক্ষম এই প্রজন্ম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম।

ফোরামে উপস্থিত জাপানি তরুণরা এশিয়াজুড়ে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

অধ্যাপক ইউনূস মূল বক্তব্যে বলেন, প্রযুক্তির শক্তিতে সক্ষম এই প্রজন্ম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তিনি তাদের কল্পনাশক্তি ব্যবহার করে নিজেদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান, বড়ভাবে চিন্তা করতে এবং উদ্যোক্তা হতে উৎসাহিত করেন।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা—বয়স্ক প্রজন্ম—ভুল ধরনের একটি সভ্যতা তৈরি করেছি, যা পরিবেশ ও পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই তরুণদের তাদের শক্তি ও কল্পনাশক্তি ব্যবহার করে দ্রুত নতুনভাবে বিশ্বকে পুনর্গঠন করতে হবে, যাতে এই ধ্বংসের পথ থেকে ফিরে আসা যায়।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘তুমি যদি কল্পনা করো, তা বাস্তবে ঘটবে! তোমাকে কল্পনা করতেই হবে! কল্পনা সবসময় বাস্তবতার আগে আসে।’

তিনি তার নিজস্ব ‘তিন শূন্য’ (Three Zeroes) বিশ্বের ধারণা তুলে ধরেন—শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব।

‘নেক্সট জেনারেশন এশিয়া পিস বিল্ডিং ফোরাম’-এ তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অধ্যাপক ইউনূস বলেন, ‘‘সবার মধ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব। এই প্রক্রিয়া শুরু হবে পাঁচজনের সমন্বয়ে ‘থ্রি জিরো ক্লাব’ গঠনের মাধ্যমে, যেখানে প্রত্যেকে প্রতিশ্রুতি দেবে যে তারা নিজেদের জীবনে কার্বন নিঃসরণ, সম্পদ কেন্দ্রীকরণ এবং বেকারত্ব বৃদ্ধিতে কোনো অবদান রাখবে না।’’

ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান উইরাজুদাও তরুণদের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

অধ্যাপক ইউনুস ও ড. উইরাজুদা উভয়েই আলোচিত বিষয়গুলোর ওপর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক বিষয়ক ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দল।...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তিনি তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার পাশাপাশি গুজব ও তথ্য...
হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে। 
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর