আইন বিশেষজ্ঞদের মত

বন্দি বিনিময় চুক্তিতে হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো সম্ভব

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামির বিচারিক কার্যক্রম ভারতে চলমান থাকলেও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দেশের আইন বিশেষজ্ঞরা।

পাশাপাশি ভারতের আইনজীবীরাও বলছেন, এ ক্ষেত্রে কোনো জটিলতা নেই, তবে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাঠাতে হবে ঢাকাকে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষীদের বিচার নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 

বর্তমানে দিল্লিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের। গত ২৩ মার্চ কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে তাদেরকে দিল্লিতে নিয়ে যায় এনআইএ। 

এর আগে ২২ মার্চ (রোববার) পশ্চিমবঙ্গের আদালত ১৪ দিনের রিমান্ড শেষে ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। বাংলাদেশের আইনজীবীরা বলছেন, ভারত চাইলে এ অবস্থাতেও আসামিদের ফেরত পাঠাতে পারে। 

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম জানান, তার বিচার বাংলাদেশে চলমান। সেরকম প্রেক্ষাপটে বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে... ভারতেও তাদের বিচারকার্য চলছে। তৎস্বত্বেও ভারত সরকার যদি চায় তবে তাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে তাকে ফেরত পাঠাতে পারে। 

পলাতক আসামিদের দ্রুত এবং সহজে হস্তান্তরের জন্য ২০১৩ সালে প্রত্যার্পন চুক্তি সই করে বাংলাদেশ-ভারত। তিন বছরের মাথায় এতে আরেক দফায় সংশোধনী আনা হয়। হত্যা, হত্যায় প্ররোচনা, অপহরণসহ ১৩ ধরনের অপরাধে অভিযুক্তদের ফেরত দিতে দুই পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে থাকতে হবে প্রয়োজনীয় প্রমাণ।  

পশ্চিমবঙ্গের আলিপুর কোর্টের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'এদের ক্ষেত্রে পাঠানোটা খুব একটা আইনি জটিলতা নেই। কিন্তু তাদেরকে (বাংলাদেশকে) দেখাতে হবে যে, কেন, কী জন্যে, তাদের কী প্রমাণ আছে, কী অপরাধমূলক কাজ করে (তারা) বাংলাদেশ থেকে এখানে এসেছে। এগুলো কিন্তু দেখাতে হবে। সেক্ষেত্রে ভারতবর্ষ (তাদেরকে) পাঠাতে বাধ্য।' 

অভিযুক্তদের তথ্য সংগ্রহে ভারত সরকারের কাছে কনস্যুলার এক্সেস চেয়ে গত ৯ মার্চ আনুষ্ঠানিক চিঠি পাঠায় ঢাকা। যদিও এখন পর্যন্ত দিল্লির জবাব মেলেনি।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, 'আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা দেওয়াটা আমাদের সর্বোচ্চ আগ্রাধিকার (টপ মোস্ট প্রায়োরিটি) এই হাদি হত্যার ব্যাপারে। সেটার বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ্‌... পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটা চলছে।' 

এর আগে, ২০১৫ সালে উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে হস্তান্তর করা হয় এবং সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর