এমপিদের গাড়ি চাওয়ার প্রসঙ্গে সংসদে ব্যাখ্যা দিলেন হাসনাত

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

সংসদ সদস্যদের (এমপি) জন্য গাড়ি সুবিধা-সংক্রান্ত বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে তিনি জানান, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা নেবেন না—এই সিদ্ধান্তকে সমর্থন করে তিনি গতকাল একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি কোনো শুল্কমুক্ত গাড়ি চাননি। 

বুধবার বিকেলে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধীদল প্রত্যেকেই একটা কমিটমেন্ট (অঙ্গীকার) দিয়েছেন যে, বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি ও প্লট আমরা নিব না—এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এই বিষয়টি সমর্থন জানানো পূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি, যা নিয়ে আজ বিভিন্ন মিডিয়াতে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আমার জায়গা থেকে (ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লটের সুবিধাটি আমরা নিব না) এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক জানিয়েছি, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যাঁরা সংসদ সদস্য আছেন, তাঁদেরকে একটি গাড়ি ব্যবহার করতে দেওয়া যায় কিনা। সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।

যোগ করে হাসনাত বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। কারণ আমাদের এই সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই। 

গতকাল শুল্কমুক্ত গাড়ি না চাওয়ার বিষয়টি পুনরাবৃত্তি করে এনসিপি’র এই সংসদ সদস্য বলেন, এখন আমার যে বক্তব্য সেটি হচ্ছে গতকাল আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। ট্যাক্স ফ্রি প্লট ও গাড়ির যে বিষয়টি রয়েছে, সেটি ইতিমধ্যে এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তাঁরা নেবেন না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেজন্য এক অনন্য নজির স্থাপন করেছেন। যেহেতু মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই এখানে বিষয়টি পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে সেটির মতো করে যতদিন এমপি থাকবেন, ঠিক ততদিন; তারপর গাড়িটি আবার সরকার ফিরিয়ে নিবে।

হাসনাতের এই বক্তব্য শেষে স্পিকার বলেন, ধন্যবাদ মাননীয় সদস্য, বিষয়টি ইতিপূর্বে স্পষ্ট করা হয়েছে। আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেশবাসী তাকে অভিনন্দন জানিয়েছে।

ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি...
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর