কালবৈশাখী ও বজ্রপাতে সারাদেশে অন্তত ১৩ জনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিন জেলায় প্রাণ গেছে ৬ জনের। এর মধ্যে জামালপুরে ৩ জন, বগুড়ায় ২ এবং সিরাজগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে নেত্রকোনায় ৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১ জন ও নোয়াখালীতে ১ জন মারা গেছেন।

এদিকে সোমবার সকাল থেকে বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। বিভিন্ন স্থানে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার।

রোববার বিকেল থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। সেই সঙ্গে কোথাও কোথাও চলে তুমুল বৃষ্টি।

রাতেও বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে গাছপালা। জামালপুরের মেলান্দহে ঘরের ওপর গাছ পড়ে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের। প্রতিবেশীরা জানান, দাগী এলাকার বাসিন্দা খুকি বেগম রাতে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঝড়ে ঘরের ওপর গাছ পড়লে চাপা পড়েন তাঁরা। সকালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড়ে বটগাছের নিচে চাপা পড়ে মারা যান ব্যবসায়ী উমা চন্দ্র। আর সারিয়াকান্দিতে ঝড়ে ভেঙে যাওয়া ঘর সরাতে গিয়ে মৃত্যু হয় একজনের।

চট্টগ্রামে সোমবার সকাল থেকে ঝোড়ো হাওয়া আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।

রাজশাহীতে টানা পাঁচ দিনের তাপপ্রবাহ শেষে কমেছে তাপমাত্রা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ সিলেটে। বৃষ্টির কারণে সড়কে যান চলাচলও ছিল কম। সুনামগঞ্জেও ভোর থেকে বৃষ্টি হলেও নদ-নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

এদিকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকা। খাগড়াছড়ির মানিকছড়িতে ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে চট্টগ্রাম,...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য...
আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিনে ময়মনসিংস, রংপুর ও সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর