সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু 

সৌদি আরবের শামসুল আলম (৬৩) নামের আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি মারা যান। 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম

সৌদি আরবের শামসুল আলম (৬৩) নামের আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি মারা যান। 

শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার আজিজুল ইসলামের ছেলে। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার ফজর নামাজ শেষে মদিনার জান্নাত-আল বাকিতে তাঁকে সমাহিত করা হয়।

এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। 

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয়...
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।
বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর