মব কালচার বন্ধে আইন সংশোধন ও যুগোপযোগী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ১১:০১ পিএম

মব কালচার বা মব সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে দেশের প্রচলিত আইন সংশোধন ও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। 

মব কালচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব কালচারের বিষয়ে আমরা আগেও বলেছি। এটা প্রচলিত আইনের মধ্যে আমরা যতটুকু অ্যাড্রেস করতে পারছি করব এবং সেজন্য যদি আইনি সংস্কার বা সংশোধন দরকার হয় সেটা আমরা করব।’ 

মব সংস্কৃতি রুখতে নতুন আইন প্রণয়ন প্রয়োজন বলেও তিনি মনে করেন। মন্ত্রী বলেন, ‘এন্যাক্টমেন্টের প্রয়োজন আছে, এই মব কালচারকে যদি আলাদাভাবে অ্যাড্রেস করতে হয়। প্রচলিত আইন দিয়ে সেটা পুরোপুরি সম্ভব হচ্ছে না।’ 

এসময় নতুন আইনের বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা অনুয়ায়ী দায়িত্ব পালনেরও নির্দেশ দেন সালাহউদ্দিন আহমদ। 

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি দেওয়া হবে বলেও জানান তিনি। 

এছাড়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) পদে এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি পাওয়ারও সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়...
কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর