প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:০৯ এএম

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে চীন সফরে যাবেন ২৩ থেকে ২৬ জুন। এই সফরে মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের দুটি চুক্তিসহ ১৯টি সমঝোতা হবে।

গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও বলেন, চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে আগ্রহী ঢাকা। আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়েও।

একসাথে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এটিই প্রথম বিদেশ সফর।

সোমবার পুত্রাজায়ায় তিনি বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। গুরুত্ব পাবে শ্রমবাজার, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি। দুই দিনের সফরে ঢাকা-কুয়ালামপুর মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে একটি চুক্তি হবে। 

সোমবার সন্ধ্যায়, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী। পরের দিন ডব্লিউইএফের বার্ষিক সভায় অংশ নেবেন তিনি। পরে দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। 

বেইজিংয়েও একাধিক বাণিজ্য ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৬ জুন দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বৈঠক রয়েছে চীনের স্পিকারের সাথেও। এ সফরে গুরুত্ব পাবে বাণিজ্য-বিনিয়োগ, তিস্তা মহাপরিকল্পনা ও চীনের বৈশ্বিক উদ্যোগ। 

চীনে দুই চুক্তিসহ ১৭টি দলিলে সই করবে ঢাকা ও বেইজিং। ৬ দিনের সফর শেষে ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগ মুহূর্তে কূটনীতিকদের দেখা করাকে নিয়মিত সাক্ষাৎকার মন্তব্য করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার প্রধানের সফর ঠিক করা হচ্ছে...
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শাখায় শিক্ষার্থীরা অবদান রাখবে। সব কিছুতে পারদর্শী হতে হবে। তাইলেই শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যাবে। আজকের শিশুরাই আগামীতে দেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ৬ দিনের জন্য মালয়েশিয়া ও চীন যাচ্ছেন। শ্রমবাজার, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সফরে।
১৭ বছর পর সরকারে গঠনের পর রোববার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে ২ বছর ধরে স্থবির দেশটির শ্রমবাজার ফের চালুর আশা প্রবাসীদের। আর, প্রবাসী কল্যাণ...
কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
দেশে বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। বেশি বৃষ্টি হচ্ছে বর্ষা মৌসুম শুরুর আগে ও পরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত চার বছর ধরেই প্রকৃতির এই অনিয়ম চলছে। ফলে, পিছিয়ে যাচ্ছে বর্ষাকাল, বাড়ছে তাপ। কৃষি...
রাঙামাটির নানিয়াচরে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে শতাব্দী চাকমা (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারা গেছেন। গতকাল শনিবার সকালে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ...
লোডিং...

এলাকার খবর