ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর এক ব্যক্তি জীবিত উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আট দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার অবস্থান শনাক্তের পর ৭০ ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। ভবনের ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন জরুরি সেবাকর্মীরা। খবর রয়টার্সের।

একেই বোধহয় বলে অলৌকিক ঘটনা। শক্তিশালী জোরা ভূমিকম্পের আট দিন পর লণ্ডভণ্ড ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার হলেন এক নিরাপত্তাকর্মী। 

মঙ্গলবার ভবনের ধ্বংসস্তূপের নিচে ৪৩ বছর বয়সী নিরাপত্তাকর্মী হার্নান গিলের সন্ধান পান উদ্ধারকারীরা। এরপর থেকে তাকে উদ্ধারে দিনরাত এক করে কাজ করছেন শত শত উদ্ধারকর্মী। এই অভিযানে ভেনেজুয়েলার পাশাপাশি, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বিভিন্ন দল একসঙ্গে কাজ করেছে।

গিলের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকারীদের তৈরি করা সুড়ঙ্গের কিছু অংশ কয়েকবার ধসে পড়েছিল। জটিল এই উদ্ধার অভিযানে অংশ নেয়া দলগুলোর সদস্যরা অবশেষে বুধবার রাতে গিলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন।

জোড়া ভূমিকম্প আঘাত হানার সময় ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলের একটি শপিং মলের পার্কিং লটে দায়িত্বরত ছিলেন হার্নান গিল। ধারণা করা হচ্ছে, ওই ছোট বুথটি তার চারপাশে একটি সুরক্ষাকবচ তৈরি করেছিল। এর ফলেই ধসে পড়া ১৪০ টন ওজনের ধ্বংসস্তূপের হাত থেকে বেঁচে ছিলেন গিল।

চিকিৎসক লুই রদ্রিগেজ বলেন, ‘এটা সত্যিই এক অলৌকিক ঘটনা। সেইসাথে উদ্ধারকর্মীরা যে দক্ষতা দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ কঠিন সময়ে মনোবল ধরে রাখতে উৎসাহিত করা খুব জরুরি। সেইসাথে গিলকে খাবার ও পানি সরবরাহ করে তার বেঁচে থাকার সম্ভাবনাকেও তারা বাঁচিয়ে রেখেছেন।’

চিলির ফায়ার ব্রিগেড জানিয়েছে, ভূমিকম্পের ৮ দিন পর উদ্ধার হলেও ফ্লোরেসের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। 

উদ্ধার হওয়া ব্যক্তির এক স্বজন বলেন, ‘ভূমিকম্পের পরের দিনগুলো ছিল দুঃখ, যন্ত্রণা আর হতাশায় ভরা। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি জানতাম না সে বেঁচে আছে না মারা গেছে। তারপর আমি জানতে পারলাম সে বেঁচে আছে। অবশেষে তার বেঁচে থাকার একটি ক্ষীণ আশা দেখতে পেলাম। সে একজন যোদ্ধার মতো সবকিছু সহ্য করেছে।’

বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের সাত দিন পর কাউকে জীবিত উদ্ধার করা নিঃসন্দেহে একটি অলৌকিক ঘটনা। সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিনকে জীবিত মানুষ খুঁজে পাওয়ার ‘গোল্ডেন উইন্ডো’ বা আদর্শ সময় ধরা হয়। তিন দিন পার হয়ে গেলে শরীরে পানি না থাকায় মানুষের বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত ফুরিয়ে আসে।

ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
 ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। আহত দুই শতাধিক। বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। শনিবারের...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারী দল। গতকাল শনিবার ভোরের...
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর