আবারও চালু হলো বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার রাত ২টা ২৯ মিনিটে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার বিমানটি দুপর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনের আগে বিমানবন্দরে ভিআইপি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, আগামীতে বিমানের কোনো রুটের ফ্লাইট বন্ধ করা হবে না বরং পর্যায়ক্রমে আরও ফ্লাইট বাড়ানো হবে।

একই সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা রোববার সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে...
ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত। শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ সকালে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত...
যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটি সহযোগিতা চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই চুক্তিতে সই করেন ৩ অঞ্চলের শীর্ষ নেতারা। এতে নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও...
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুন্ডলিতে ছেয়ে গেলে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে রোগীসহ স্বজনরা। ঘটনার পর পদদলিত হয়ে...
লোডিং...

এলাকার খবর