শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, আংশিক উদ্বোধনের পাঁচ মাসের মধ্যে পূর্ণাঙ্গ অপারেশনে যাবে থার্ড টার্মিনালটি। বিমানবন্দরের আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে, এ বিষয়ে জাপানের সাথে আলোচনা চলছে।

তিনি বলেন, এখন ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হচ্ছে অন্যান্য বিমানবন্দরের আয় থেকে। তাই যত দ্রুত সম্ভব উদ্বোধনের বিষয়ে কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় এই টার্মিনালের বিদ্যুতের ব্যবস্থা, ইন্টারনেট সুবিধা কী হবে তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। বিএনপি সরকার ক্ষমতায় এসে সবগুলো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করেছে বলে জানান তিনি।

 এ সময় বিমানমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।

পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর