৩৫ ঘণ্টা পর রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট

ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

ত্রুটিমুক্ত হয়েছে ইতালির রোমে আটকা পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ৩৫ ঘণ্টারও বেশি সময় পর যাত্রী নিয়ে ফিরছে ফ্লাইটটি। রোম থেকে ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা রোববার সাড়ে ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। 

এর আগে, আটকা পড়া ফ্লাইটটির কারিগরি ত্রুটি সারাতে শনিবার ঢাকা থেকে রোমে যায় দুই প্রকৌশলী। ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি সেখান থেকে রোমের স্থানীয় সময় রাত ১১টায় যাত্রা করে।

বিজি থ্রি-জিরো-সিক্স ফ্লাইটটি ২৫৬ যাত্রী নিয়ে কানাডার টরন্টো ছেড়ে আসে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে। পরে জ্বালানি নিতে, ইতালির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রোমে অবতরণ করে। এ সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, তাদের জন্য হোটেল এবং খাবারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়। একই উড়োজাহাজ হওয়ার কারণে ঢাকা-রোম-টরন্টো ফ্লাইটের যাত্রাও দেরিতে হবে।

আকাশপথে দীর্ঘ যাত্রা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর লাগেজ পেতে যাত্রীদেন হয়রানি থামছেই না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলে না লাগেজ। আর, ট্রলি না থাকায় পড়তে হয় নতুন...
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অভ্যর্থনা...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর