বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, আগমন ঘিরে উৎসবের আমেজ

আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার প্রধানের আগমনকে ঘিরে পুরো শহরে সাজ সাজ রব। এ নিয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মীরাও।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার প্রধানের আগমনকে ঘিরে পুরো শহরে সাজ সাজ রব। এ নিয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মীরাও।

ভৌগোলিক অবস্থান, তিস্তা-ধরলা নদী ও মোগলহাট স্থলবন্দর ঘিরে সম্ভাবনাময় জেলা লালমনিরহাট। তবে নদীভাঙন, বেকারত্ব, শিল্পকারখানার অভাব, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে এই জনপদ। 

জেলার এসব সমস্যা সমাধানের পাশাপাশি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি রয়েছে স্থানীয়দের।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজেছে লালমনিরহাট জেলা। ছবি: ভিডিও থেকে নেওয়া স্থানীয় এক নারী বলেন, ‘আমাদের নদী ভাঙন ঠেকালে আমরা একটু রক্ষা পাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি শুধু এইটাই।’

আরেক বাসিন্দা বলেন, ‘তিস্তার কাজটা করে দিলে আমাদের জন্য খুব ভালো হবে। এইটা হলে আমাদের অনেক কষ্ট কমে যাবে।’

বৃহস্পতিবারের এই সফরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন, মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে জেলা কালেক্টরেট মাঠের জনসভায় তার যোগদানে কথা রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী সিভিল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নামবেন। তারপরে আমাদের খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের সর্বশেষ কর্মসূচি ‘আলোকিত লালমনিরহাটের’ যে সামাজিক আন্দোলন ১৫ হাজার নেতা-কর্মীদের সাথে তিনি মতবিনিময় করবেন।’

সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নানা রঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ, উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।

সরকার প্রধানের এই সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষের পথে স্থানীয় প্রশাসনের। এছাড়া জেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তিন স্তরের নিরাপত্তা এরইমধ্যে নিশ্চিত করেছি। আমরা প্রত্যাশা করছি লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত চমৎকার হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর এই সফর মাইলফলক হবে বলে আশা জেলাবাসীর।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ,...
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই...
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একইসাথে রোহিঙ্গাদের...
রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল পরিষ্কার এবং...
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর