সরকার এখন শুধু রুটিন কাজ করবে: আইনমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'যে সরকার আছে তারা রুটিন কাজ করে যাবে। প্রধানমন্ত্রী তাঁর কাজ করে যাবেন। কোন পলিসি মেকিং হবে না। কোন আইন হবে না।'

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, 'তফসিল ঘোষণার পর নির্বাচনে প্রভাব পড়ে এমন কোন কাজ বর্তমান সরকার করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে বিশ্বাস করে। তফসিল ঘোষণার পর গণতান্ত্রিক সরকার ঠিক যেভাবে পরিচালিত হয় সেভাবেই সরকার পরিচালিত হবে। লেবেল প্লেয়িং ফিল্ড বজায়ে রাখতে জনগণকে প্রভাবিত করতে পারে এমন কোনো কাজ করবে না সরকার।' 

এসময় কোনো নতুন আইন করা হবে কী না? এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'যেহেতু তফসিল ঘোষণার পর আর কোনো সংসদ বসবে না সুতরাং আর আইন হওয়ার সম্ভাবনা নেই। তবে কোনো বিশেষ পরিস্থিতিতে, বিশেষ কারণে, অত্যন্ত প্রয়োজনে অধ্যাদেশ জারি করে আইন প্রণয়ন করা যেতে পারে। সুতরাং বলা যায় না যে নতুন আইন হবে না।' 

আইনমন্ত্রী বলেন, 'নির্বাচনের কাজ নির্বাচন কমিশন দায়িত্বের সঙ্গে করবে। নির্বাচন কমিশন নির্বাচনের কাজে যেসব সরকারি বিভাগ, সংস্থা, অফিস তাদের প্রয়োজনে কাজ করবে। তবে কমিশনের কাজে বা নির্বাচনে প্রভাব পড়বে না এমন কাজ করতে পারবে।' 

আনিসুল হক বলেন, 'বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনে নয়। বিচার বিভাগ স্বাধীন এবং অধীনস্থ যত আদালত আছে সংবিধান অনুযায়ী তারা সুপ্রীমকোর্টের আওতায়। সুপ্রীমকোর্টের ক্ষমতায় চলবে। আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের সেতু বন্ধন।'   

আইনমন্ত্রী বলেন, 'দেশ সংবিধান অনুযায়ী চলবে। সংবিধানের বাইরে কিছুই করবে না সরকার। সরকার রুটিন কাজ করে যাবে। প্রতিদিনের কার্যক্রম করবে সরকারি কর্মকর্তারা। মন্ত্রি পরিষদের আকার ছোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী। তবে নতুন করে কোন প্রকল্প গ্রহণ করবে করবে না, পলিসি পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। অর্থাৎ যা কিছু নির্বাচনের ক্ষেত্রে একটা দলের পক্ষে প্রভাবিত করতে পারে এমন কোনো কাজ করতে পারবে না। তবে উন্নয়ন কাজগুলো চলমান থাকবে।' 

আনিসুল হক বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষায় কিংবা পুলিশের বিষয়ে যদি নির্বাচন কমিশনের কিছু বলার থাকে, তারা সে বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। যদি সেটা যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যবস্থা নেবে।'

এর আগে বুধবার (১৬ নভেম্বর) আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোট দেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। 
দেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথমদিনের ভোটগ্রহণ আজ বুধবার শুরু হয়েছে। এবারের নির্বাচনে ২০২৬-২৭ মেয়াদে কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদকসহ...
দেশের আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিমকোর্ট বারের দুই দিনের ভোটগ্রহণ শুরু হচ্ছে বুধবার। বিএনপি, জামায়াত ও এনসিপিপন্থী আইনজীবীরা আলাদা আলাদা প্যানেমে প্রতিদ্বন্দ্বিতা করচেন। আইনজীবীদের...
আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর