দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

লালমনিরহাট-৩: জাপার শক্ত ঘাঁটিতে আওয়ামী লীগের আধা ডজন মনোনয়ন প্রত্যাশী 

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

সদর উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে লালমনিরহাট-৩ আসন। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে এই আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এখানে বরাবরই শক্ত অবস্থান জাতীয় পার্টির। তবে, এ আসনে এবার তরুণ প্রার্থী আনার ইঙ্গিত দিয়েছেন জাপা চেয়ারম্যান। অন্যদিকে, জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের বিকল্প দেখছেন না দলটির নেতারা। 

জেলায় বিমান ঘাঁটি চালু, মোগলহাট স্থলবন্দর ও রেলওয়ে স্টেশন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিন বিঘা এক্সপ্রেস ট্রেন চালু, ইপিজেডসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন জিএম কাদের। তবে, এগুলো বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি এক সম্মেলনে আগামীতে লালমনিরহাট-৩ আসনে জাতীয় পার্টির তরুণ নেতৃত্ব আসবে বলে ইঙ্গিত দেন জিএম কাদের। জাপা চেয়ারম্যান জানান, আমি এখানে সময় দিতে পারি নাই কাজ করতে পারি নাই আপনারা অনেকে আমার উপর মনক্ষুন্ন রয়েছেন সেজন্য আমি এখন মনে করেছি আগামীতে এখানে তরুণ জাতীয় পার্টির নেতৃত্ব দেবেন এবং এমপি হবেন।

জনগণের প্রত্যাশা পূরণে আগামীতে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের বিকল্প দেখছেন না দলটির নেতারা। দলীয় সূত্র জানিয়েছে, তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, সহসভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমী, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য অধ্যাপক হামিদুল হকসহ প্রায় আধা ডজন প্রার্থী।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, এ আসনে যেটুকু উন্নয়ন হয়েছে তাও সরকারের সরাসরি হস্তক্ষেপে হয়েছে।

এদিকে আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোর ভাবনা এখন নির্বাচন নিয়ে হলেও আন্দোলনের ছক কষতেই ব্যস্ত বিএনপি। তবে, উন্নয়ন ও জনগণের প্রত্যাশার বিষয়টিও মাথায় রাখছেন স্থানীয় নেতারা।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, আমরা লালমনিরহাটবাসী বর্তমান যে সরকার বিগত তিন টার্ম তারা আছেন লালমনিরহাটবাসীর যে প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী আমরা সেই কাঙ্খিত যে উন্নয়ন দৃশ্যমান তা আমরা দেখতে পেলাম না।

২৭৫ দশমিক ৭৩ বর্গ কিলোমিটারের এলাকার লালমনিরহাট-৩ আসনে ভোটার ২ লক্ষ ৮৫ হাজার ৩শ ৮৭জন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই ফার্মের মুরগিরা...
সারজিস আরও বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই সময় কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পেছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ–ভোটের পক্ষে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...

এলাকার খবর