আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:৪৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। 

এদিকে, গত ৩ দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ১৯টি। এর মধ্যে তৃতীয় দিন গতকাল সোমবার মনোনয়ন ফরম বিক্রি হয় ৭৩৩টি।  

তৃতীয় দিনেও মনোনয়ন ফরম কিনতে আসা নেতা–কর্মীদের ভিড় ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সোমবার সকাল থেকেই ফরম কেনা শুরু করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নানা পর্যায়ের নেতারা। এদের কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগ, কেউ স্বেচ্ছাসেবক লীগ, কেউবা সহযোগী অন্য সংগঠনের রাজনীতিতে সক্রিয়। ইতোপূর্বে এদের কেউই নির্বাচন করার সুযোগ পাননি।

ফরম কিনতে ও জমা দিতে দেখা যায় পেশাজীবীদের অনেককেই। তারাও এর আগে কখনো মনোনয়ন পাননি। বর্তমান সংসদ সদস্যসহ পুরোনো অনেক নেতাকেও মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়। তাদের প্রত্যাশা, দল এবার মূল্যায়ন করবে। 

মনোনয়ন ফরম বিক্রির সময় আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

মঙ্গলবার চতুর্থ দিন শেষে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

গত সপ্তাহে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পর গত বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র বিক্রি শনিবার থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

এতে আরও জানানো হয়, এই চারদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে হবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর জমা নেওয়া হবে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার পরিবেশকে বিবেচনা না করে কোনো উন্নয়ন...
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীণ অবকাঠামো ও বিআরডিবিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান সরকার পল্লী উন্নয়ন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের...
মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। আজ সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর