জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা আজ সোমবার বিকেলে ঘোষণা করা হবে। এরই মধ্যে দলটি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষ করেছে। 

গতকাল রোববার দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন তার কথা রাখবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন।

চুন্নু বলেন, জাতীয় পার্টির চুড়ান্ত তালিকা প্রকাশের পর মনোনীত প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নেবেন। 

জাতীয় পার্টিতে সাংগঠনিক কাঠামোয় কোনো বিভেদ নেই উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। দলে দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই।’

গত শনিবার রাতে জিএম কাদের ও রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের গতকাল রাতে তার আপন ভাবি রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন। এটা তাদের পারিবারিক বিষয়, তিনি একা গেছেন। আমি আসলে ওই বৈঠকের বিষয়ে জানিই না। রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তাও আমি জানি না।’ 

এদিকে এর আগে চুন্নু জানান, দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ মনোনয়ন ফরম চেয়েছেন। তবে তিনি মনোনয়ন ফরম শেষ পর্যন্ত নিয়েছেন কিনা তা জানা যায়নি।

সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর