২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

২৮৭ আসনের মধ্যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর–৩ ও ঢাকা–১৭ আসনে নির্বাচন করবেন। এই দুটি আসন থেকে নির্বাচন করতেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নির্বাচন করবেন কিশোরগঞ্জ–৩ আসন থেকে। বর্তমানে এই আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য।

এ ছাড়া আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন করবেন চট্টগ্রাম–৫ থেকে; রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী–১ আসন থেকে নির্বাচন করবেন।

বাকি ১৩ আসনের মধ্যে দলের প্রধান উপদেষ্টা রওশন এরশাদের জন্য ময়মনসিংহ–৪ খালি রাখা হয়েছে।

এর আগে গতকাল রোববার আওয়ামী লীগ ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে ঢাকা–১৭ থেকে লড়বেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ও রংপুর–৩ আসন থেকে লড়বেন তুষার কান্তি মন্ডল। আর কিশোরগঞ্জ–৩ আসন থেকে লড়বেন মো. নাসিরুল ইসলাম খান।

বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে জাতীয় পার্টি। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মূল্যায়ন বিষয়ে এক...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর