নির্বাচনে আলোচনায় আছেন যেসব বিরোধী নেতা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

আওয়ামী লীগ ছাড়া এবারের নির্বাচনে আলোচনায় আছে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয়তাবাদী আন্দোলন, কৃষক শ্রমিক জনতা লীগ ও কল্যাণ পার্টি। এর মধ্যে স্বস্তিতে আছেন শুধু লাঙলের জি এম কাদের ও হাতঘড়ির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। অন্যদিকে কাদের সিদ্দিকী, তৈমূর আলম খন্দকার ও মোহাম্মদ শাহাজানকে নিতে হবে নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জ। জয় পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাদের।

প্রায় দুই যুগ পর রংপুর-৩ আসন থেকে ভোটে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আওয়ামী লীগ এ আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ছেন না তিনি। এ আসনে অন্য ৫ প্রার্থীর মধ্যে আছেন জাসদের শহিদুল ইসলাম ও তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

টাঙ্গাইল-৮ আসন থেকে ভোটে লড়ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ২০০১-এর পর এখানে সাফল্যের মুখ দেখেননি তিনি। এবারও তাঁকে নিতে হচ্ছে বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহানকে ঠেকানোর চ্যালেঞ্জ। এতে ভোটের মাঠে খুব একটা স্বস্তিতে নেই তিনি।

বিএনপির জোট থেকে বেরিয়ে ভোটে এসেছে কল্যাণ পার্টি। দলটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম হাতঘড়ি মার্কায় ভোটে লড়ছেন কক্সবাজার-১ আসন থেকে। এখানে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় নির্ভার আছেন তিনি। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০০৭ সালে রাজনীতিতে যুক্ত হওয়া সাবেক এই সেনা কর্মকর্তার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন এবার পূরণ হতে পারে।

তবে ভিন্নচিত্র তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের। নারায়ণগঞ্জ-১ আসন থেকে ভোটে লড়ছেন তিনি। এখানে তাঁকে চ্যালেঞ্জ নিতে হবে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর। সে কারণেই ভোটের জয়ে লড়াইটা বেশ কঠিনই হচ্ছে সাবেক বিএনপি নেতা তৈমূরের।

বিএনপি থেকে বেরিয়ে গঠন করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। চাঁদপুর-৪ আসন থেকে নোঙ্গর প্রতীকে ভোটে লড়ছেন দলটির মহাসচিব মোহাম্মদ শাহজাহান। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি নৌকা মার্কার মুহম্মদ শফিকুর রহমান। জোর লড়াইয়ের আভাস দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। ত্রিমুখী এই লড়াই বিএনএম প্রধানেরও জয় পাওয়াটা বেশ কঠিন হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। ব্যানার–পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচার।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট হবে। এই নির্বাচনে ইসির নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। তবে বিএনপিসহ সমমনা বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর