‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই’

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামীতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘২০১৫ সাল ছিল এমন একটি সময়, যে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সারা দেশে নেতা-কর্মীরা দেশের মানুষকে সাথে নিয়ে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল। সব ভেদাভেদ ভুলে আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তার পাশাপাশি এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান ছিল।’

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টে তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা যেভাবে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক একইভাবে আয়োজক আসাদুল হাবিবের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে স্বৈরাচারের সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে চলমান রেখেছে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিভাগের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সমাপনী খেলায় রংপুরের হারিয়ে যাওয়া গান নিয়ে নৃত্য পরিবেশন করা হয়। নৃত্য পরিবেশনে স্থানীয় বিভিন্ন নাট্যগোষ্ঠী অংশগ্রহণ করে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির...
হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
জনগণ অন্ধ নয়, সবই দেখছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর