ছাত্রদের গায়ে হাত দেওয়ার পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম

শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় বক্তব্যে চট্টগ্রামের পটিয়ার ঘটনার উল্লেখ করে এ হুঁশিয়ারি দেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন জানিয়েছেন, ‘চট্টগ্রামের পটিয়ায় গণঅভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না সেটা চাই। আমরা হানাহানি চাই না। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘যারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।’

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, ‘এখনও আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত। কর্মসংস্থানের সুযোগ নেই। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

এনসিপি আহ্বায়ক কুড়িগ্রামের মানুষের সেবা ও উন্নয়ন করার জন্য কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদ পাশে থাকবেন বলে ঘোষণা করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

পদযাত্রার অংশ হিসেবে রাজারহাটে এনসিপির নেতারা আসলেও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ তাদের স্বাগত জানান। এরপর কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে নাহিদ ইসলাম কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে যান। সেখানে পথসভায় বক্তব্য রাখেন। বিকালে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রেখে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে দুদফায় চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও আন্দোলনকারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
বিরোধীদলের লংমার্চ নিয়ে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর