‘জনগণের টাকা লুট করে অনেকে কানাডা-দুবাই-লন্ডনে বাড়ি করেছেন’

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণের টাকা লুট করে কানাডা, দুবাই, মালয়েশিয়া এমনকি লন্ডনেও অনেকে বাড়ি তৈরি করেছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।’

হবিগঞ্জে আজ রোববার নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা। আজ সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের জনগণ চায় না ভবিষ্যতে গণতন্ত্র নিয়ে কোনো ধরণের ছলচাতুরি হোক। জনগণ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং তাদের সম্পদ লুট করে বিদেশে বাড়িঘর তৈরি না হয়–তা নিশ্চিত করতে হবে।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আশাবাদী, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহাবউদ্দিন সাহেব যদি তিন মাসে পারেন, অন্যরা যদি পারেন—আপনারা কেন পারবেন না? তাহলে কি আপনাদের আন্তরিকতার অভাব রয়েছে? আমরা সেটা বিশ্বাস করতে চাই না।’

এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ আরও অনেকেই।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর