বেগম জিয়ার মতো আমার মা-ও ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন: স্নিগ্ধ

নাটোরে জেলা বিএনপির মতবিনিময় সভায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, তাঁর মা মুগ্ধর লাশ নিয়ে যেমন নীরবে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তেমনই বেগম খালেদা জিয়া সন্তানের লাশ নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন।

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

‘বিগত সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, সেভাবেই আমার মা মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন।’– আজ সোমবার দুপুরে নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। 

মতবিনিময় সভায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় আমরা ফ্যাসিস্টদের সাথে কোনো আপষ করিনি। গণভবনে নিয়ে আপোষ করার জন্য চেষ্টা করা হয়েছে। আপষ করব না জন্য বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া যেমন তাঁর সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মা সেইভাবেই আমার ভাই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। এই দেশ থেকে চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।’

স্নিগ্ধ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে যেতে হবে। শুধু মাত্র তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বিএনপির সকল নেতা-কর্মীদের বুকে লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।’ 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...

এলাকার খবর