বাংলাদেশ অবশেষে আমার বাবার গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে: জাইমা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন মেয়ে জাইমা রহমান। বাবার দেশপ্রেম, নিষ্ঠা ও নেতৃত্বগুণ নিয়ে গর্ব প্রকাশ করেন তিনি।

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর মেয়ে জাইমা রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে তিনি বাবাকে নিয়ে পোস্ট দেন।

পোস্টে জাইমা লেখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

জাইমা আরও লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

জাইমা রহমান তাঁর পোস্টের সঙ্গে দুটি ছবি যুক্ত করেছেন। প্রথম ছবিতে বাবা ও মেয়ের ছোটবেলার চিত্র দেখা গেছে। আর দ্বিতীয় ছবিটি বর্তমান সময়ের, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের।  

সারাদেশে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাত আটটায় দলের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের একটি বক্তব্য ঘিরে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার ডেপুটি স্পিকার কায়সার...
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর